হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের

আমার দেশ অনলাইন

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ‘হত্যার জন্য চিহ্নিত করা হয়েছে’ বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, প্রভুকে অমান্য করে
খবর আলজাজিরার

আরাগচি বলেন, ‘ইসলামাবাদ সমঝোতা স্মারকের (এমওইউ) শর্তগুলো স্পষ্ট এবং সবার জন্য উন্মুক্ত। তিনি আরো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তেল আবিবে তার পোষ্যদের মুখ বন্ধ রাখতে প্রতিশ্রুতি দিয়েছেন। যদি তারা তাদের প্রভুকে অমান্য করে, তবে ইরান তাদের শিক্ষা দেবে।’

সোমবার ইসরাইলি গণমাধ্যমে প্রকাশিত মন্তব্যে প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, ইরান ‘দর-কষাকষিতে পারদর্শী ব্যবসায়ীর মতো’ আলোচনা থেকে সুবিধা আদায়ের চেষ্টা করছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইসরাইল কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না।

এর জবাবে আরাগচি সতর্ক করে বলেন, ‘আমাদের জনগণ ও নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব তাৎক্ষণিক এবং শক্তিশালীভাবে দেওয়া হবে।’

এমএমআর

খেলা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র বাহুবল, অর্ধশতাধিক আহত

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

বাস ভাঙচুরের প্রতিবাদে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রভোস্ট বহাল, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

মাওলানা এহসানুল হক আর নেই, তাবলীগ জামাত হারাল এক প্রবীণ মুরুব্বী

দুদক মুখপাত্র বক্তব্য প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: আসিফ মাহমুদ

বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, নোয়াখালীতে দুই শিক্ষক বরখাস্ত

রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন, যুক্তরাজ্যের ব্যাংকের বিরুদ্ধে মামলা

এনসিএলে রাজ্জাকের নতুন অধ্যায়, বাদ পড়লেন সৈয়দ রাসেল

ছিনতাই চাঁদাবাজি নিয়ে সংসদে উদ্বেগ, যৌথ অভিযানের দাবি