হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত ১০, মোট মৃত্যু ৭৩,৪১৭

আমার দেশ অনলাইন

গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ১০ ফিলিস্তিনি নিহত এবং ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ হিসাবে এ তথ্য জানানো হয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গাজার হাসপাতালগুলোতে আহতদের আনা হয়েছে, তবে তাদের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতদের মধ্যে ১০ জনের মরদেহ ও ২৫ জন আহতকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের হতাহতের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে আরো অনেক মানুষ আটকে রয়েছেন। উদ্ধারকারী ও জরুরি সেবাকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

সর্বশেষ হতাহতের পর ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৭৩,৪১৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ১ লাখ ৭৪ হাজার ৩৬০ জন।

২০২৫ সালের অক্টোবরে তথাকথিত যুদ্ধবিরতির কার্যকর হওয়ার পরও ইসরাইলি হামলায় ১,২৮৩ ফিলিস্তিনি নিহত এবং ৪,২৪৮ জন আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে উল্লেখ করা হয়েছে।

এমএমআর

ইতিহাসে প্রথমবার ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল যুক্তরাষ্ট্রের ঋণ

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের প্রতি সরকারের কঠোর নির্দেশনা

আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু

বিরোধীদলকে যে কারণে অভিনন্দন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ইপিআর নির্দেশিকা জারি

চা-শিল্পীদের শতবর্ষের পুরোনো ইতিহাস, মেঘদলের হাত ধরে নতুন সুরে ‘মুল্লুক’

গণ-অভ্যুত্থানের বড় অর্জন নির্ভয়ে কথা বলার স্বাধীনতা: এম আবদুল্লাহ

হাসিনাকে কওমী জননী উপাধি দেওয়া খতিবের সাজা বহাল

এয়ারএশিয়ার প্রযুক্তি ও এলসিসি মডেল নিতে চায় বাংলাদেশ

বান্দরবানের সিভিল সার্জন ওএসডি