হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ওমানের সঙ্গে সমঝোতা হলেও বন্ধ থাকবে হরমুজ

আল-জাজিরা

ফাইল ছবি

ওমানের সঙ্গে সম্ভাব্য কোনো সমঝোতা হলেও হরমুজ প্রণালি তাৎক্ষণিকভাবে খুলে দেওয়া হবে না বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি।

বুধবার একটি অবহিত সূত্রের বরাতে আইআরআইবি জানায়, হরমুজ প্রণালিতে ভবিষ্যতে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে আলোচনা কেবল তেহরান ও মাসকাটের মধ্যে হচ্ছে। এ আলোচনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই।

সূত্রটি জানায়, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে ইরান ও ওমানের মধ্যে সম্ভাব্য সমঝোতা হলেও এর অর্থ এই নয় যে প্রণালিটি সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হবে।

প্রতিবেদনে আরো বলা হয়, তেহরানের ভাষায় যুক্তরাষ্ট্রের ‘লঙ্ঘন’ অব্যাহত থাকলে, ওমানের সঙ্গে সমঝোতা হলেও হরমুজ প্রণালি বন্ধই থাকবে।

ওই সূত্রের ভাষ্য, হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়া নির্ভর করবে যুক্তরাষ্ট্রের আচরণের পরিবর্তন এবং তাদের কথিত লঙ্ঘন সংশোধনের ওপর।

এর আগে ইরানের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, যুক্তরাষ্ট্র আলোচনা প্রক্রিয়ায় হস্তক্ষেপ বন্ধ করলে হরমুজ প্রণালিতে নতুন নৌ-চলাচল করিডর নিয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে তেহরান।

ইরানের কর্মকর্তারা বারবার অভিযোগ করে আসছেন, যুক্তরাষ্ট্র সামরিক হুমকির মাধ্যমে এই আলোচনা প্রভাবিত করার চেষ্টা করছে এবং সমঝোতা বিলম্বিত করছে।

এএম

বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ, ফরাসি ভাষা শিক্ষা কেন্দ্র বন্ধ করল ইরান

ইরাকে মার্কিন সেনাদের অবস্থান করা বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি

ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন—বড় কিছু ঘটতে যাচ্ছে

ইসরাইলি হামলায় গাজায় নিহত বেড়ে ৭৩৯১০

ইয়েমেন সংঘাতে সৌদি মিত্রদের জড়িয়ে পড়ার সম্ভাবনা কতটা

যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্র ও প্রযুক্তি চাইছে ইসরাইল, সামরিক সক্ষমতা আরো বাড়ানোর প্রস্তুতি

ইরাকে বিচারের মুখোমুখি হচ্ছেন ফরাসি আইএস সন্দেহভাজনরা

নতুন করে নিরাপত্তার চাপে সৌদি, মক্কা চুক্তির প্রথম পরীক্ষা শুরু

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, সামরিক সংঘাত মারাত্মক রূপ নেওয়ার শঙ্কা