হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পূরণ না করলে হরমুজ খুলবে না: ইরান

আমার দেশ অনলাইন

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে না তেহরান। তিনি দাবি করেন, ইরানের সমন্বয় ও অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রণালিটি দিয়ে চলাচল করতে পারবে না।

গারিবাবাদি জানান, জাহাজ চলাচলের বিষয়ে ওমানের সঙ্গে ইরানের একটি সমঝোতা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র তার দায়িত্ব পালন না করা পর্যন্ত ওই সমঝোতা বাস্তবায়ন করা হবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিলে ইরানও হরমুজ প্রণালি নিয়ে পরবর্তী পদক্ষেপ নিতে প্রস্তুত।

ইরানের এই কর্মকর্তা আরো বলেন, সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞা তেহরানের জন্য নতুন কিছু নয় এবং ইরান তা মোকাবিলায় প্রস্তুত। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র গত ১৬ মাসে তৃতীয়বারের মতো কূটনৈতিক সমঝোতা থেকে সরে গেছে।

কাতার ও পাকিস্তানের মধ্যস্থতার বিষয়ে গারিবাবাদি বলেন, দুই দেশই ইসলামাবাদ সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি বাস্তবায়নের সম্ভাবনা যাচাই করছে। তবে হরমুজ প্রণালি খুলতে ইরান কোনো উদ্যোগ আগে নেবে না; ওয়াশিংটনকেই প্রথমে তার স্থগিত প্রতিশ্রুতিগুলো পূরণ করতে হবে।

সূত্র: বার্তা সংস্থা মেহের

আরএ

ইয়েমেনে রণক্ষেত্রে উত্তেজনার কেন্দ্রে তাইজ, শহরটি কেন এত গুরুত্বপূর্ণ

ট্র্যাকিং বন্ধ করে হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা, ট্যাংকারে আগুন

ইরানের আকাশ প্রতিরক্ষা যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় মার্কিন সাংবাদিকসহ কয়েকজন আহত

সৌদির টাইফুন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

‘যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে ইরাকের ক্ষতি ৬০ বিলিয়ন ডলার’

যুদ্ধের পরিবেশগত ক্ষতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি: ইরানের প্রেসিডেন্ট

ইসরাইলের রাজনীতিকে উগ্রপন্থার দিকে ঠেলে দিয়েছেন নেতানিয়াহু

হিজবুল্লাহর বিস্ফোরক জব্দ ইস্যুতে লেবাননকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরাকে প্রধানমন্ত্রী আল-জাইদির মন্ত্রিসভা অনুমোদন