হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে টোল আরোপের পরিকল্পনা অনুমোদন ইরানের

আমার দেশ অনলাইন

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর ইরান টোল আরোপের একটি পরিকল্পনা অনুমোদন করেছে বলে জানা গেছে। দেশটির বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফারস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের একজন সদস্য এ পরিকল্পনার অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রস্তাবিত ব্যবস্থায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলে বাধা দেওয়ার কথাও উল্লেখ রয়েছে।

এছাড়া, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞায় অংশ নেওয়া অন্যান্য দেশগুলোর জাহাজ চলাচলেও নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব রাখা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, নতুন এই টোল ব্যবস্থার ঘোষণা ইতোমধ্যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রতিবেশী দেশ ওমানের সহযোগিতায় এই ব্যবস্থা বাস্তবায়ন করা হবে।

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ প্রতিদিন এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তেহরান এই গুরুত্বপূর্ণ জলপথকে কূটনৈতিক চাপ সৃষ্টির একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে—এমন আশঙ্কা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে।

তথ্যসূত্র: বিবিসি নিউজ

নিখোঁজ দুই জাহাজের সন্ধান নেমেছে ইরাকের উদ্ধারকারী দল

নিষেধাজ্ঞা তুলে নিলেও ফ্রান্সেসকা আলবানিজের বিষয়ে অবস্থান বদলায়নি যুক্তরাষ্ট্র

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ রিপার ড্রোন ধ্বংস

ইসরাইলি বাহিনীর ওপর ১৬টি হামলার দাবি হিজবুল্লাহর

ইরান যুদ্ধের বিরোধিতায় মার্কিনিদের বড় অংশ, কমছে ট্রাম্পের জনপ্রিয়তা

সমৃদ্ধ ইউরেনিয়াম দেশেই রাখার নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতার

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বেড়েছে তেলের মূল্য, দাম কমেছে স্বর্ণের

ড্রোন উৎপাদনসহ সামরিক শক্তি পুনর্গঠন করছে ইরান

দক্ষিণ লেবাননের একাধিক স্থানে ইসরাইলি হামলা

কিউবাকে হুমকি দেওয়া বন্ধ করুন: যুক্তরাষ্ট্রকে চীন