হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আলেপ্পোর কাছে সিরীয় সেনাঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ

আল-জাজিরা

ফাইল ছবি

উত্তর সিরিয়ায় একটি অস্ত্রের গুদামে শক্তিশালী বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন।

সোমবার ভোরে আলেপ্পো শহরের দক্ষিণে আল-এইস শহরের কাছে একটি সিরীয় সেনাঘাঁটিতে এ বিস্ফোরণ ঘটে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এ তথ্য জানিয়েছে।

বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বিস্ফোরণস্থলে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আলেপ্পোর বেসামরিক প্রতিরক্ষা কার্যক্রমের প্রধান ফয়সাল মোহাম্মদ আলি বলেন, উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে আহত চারজনকে সরিয়ে নিয়েছেন। তবে ‘একটানা বিস্ফোরণের’ কারণে জরুরি সেবাদানকারী দলগুলো ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। এ কারণে তিনি সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানান।

আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-ঘারিবও বাসিন্দাদের আপাতত বাড়ি থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার দলগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিস্ফোরণস্থলের দিকে যাওয়া সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

এএম

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৮ বার হামলা চালিয়েছে সৌদি আরব

হরমুজে জাহাজ চলাচল নিয়ে পরস্পরবিরোধী তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের তীব্র লড়াই, অগ্রগতি নেই কোনো পক্ষের

এখনো আলোচনার সুযোগ খুঁজছে যুক্তরাষ্ট্র-ইরান

বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ, ফরাসি ভাষা শিক্ষা কেন্দ্র বন্ধ করল ইরান

ইরাকে মার্কিন সেনাদের অবস্থান করা বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি

ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন—বড় কিছু ঘটতে যাচ্ছে

ইসরাইলি হামলায় গাজায় নিহত বেড়ে ৭৩৯১০

ইয়েমেন সংঘাতে সৌদি মিত্রদের জড়িয়ে পড়ার সম্ভাবনা কতটা