হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে খাদ্য সংকটে ১২ লাখ ৪০ হাজার মানুষ

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে লেবাননের ১২ লাখের বেশি মানুষ তীব্র খাদ্য সংকটের মুখে পড়তে যাচ্ছে।

জাতিসংঘ-সমর্থিত এক প্রতিবেদনে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং লেবাননের কৃষি মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬ সালের এপ্রিল থেকে আগস্ট মাসের মধ্যে দেশটিতে প্রায় ১২ লাখ ৪০ হাজার মানুষ চরম খাদ্য অনিরাপত্তায় পড়তে পারে। এই সংখ্যা বিশ্লেষণ করা জনসংখ্যার প্রায় প্রতি চারজনে একজন।

বিবৃতিতে জানানো হয়েছে, গত মার্চে যুদ্ধ ছড়িয়ে পড়ার আগের তুলনায় বর্তমান পরিস্থিতির ‘ব্যাপক অবনতি’ হয়েছে। সে সময় লেবাননের প্রায় ৮ লাখ ৭৪ হাজার মানুষ বা মোট জনসংখ্যার ১৭ শতাংশ তীব্র খাদ্য অনিরাপত্তার মধ্যে ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, মূলত অব্যাহত সংঘাত, গণহারে বাস্তুচ্যুতি এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের কারণেই লেবাননের পরিস্থিতির এই চরম অবনতি ঘটছে। যুদ্ধ চলতে থাকলে আগামী মাসগুলোতে এই সংকট আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : আল-জাজিরা

এএম

ইয়েমেনে রণক্ষেত্রে উত্তেজনার কেন্দ্রে তাইজ, শহরটি কেন এত গুরুত্বপূর্ণ

ট্র্যাকিং বন্ধ করে হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা, ট্যাংকারে আগুন

ইরানের আকাশ প্রতিরক্ষা যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় মার্কিন সাংবাদিকসহ কয়েকজন আহত

সৌদির টাইফুন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

‘যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে ইরাকের ক্ষতি ৬০ বিলিয়ন ডলার’

যুদ্ধের পরিবেশগত ক্ষতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি: ইরানের প্রেসিডেন্ট

ইসরাইলের রাজনীতিকে উগ্রপন্থার দিকে ঠেলে দিয়েছেন নেতানিয়াহু

হিজবুল্লাহর বিস্ফোরক জব্দ ইস্যুতে লেবাননকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরাকে প্রধানমন্ত্রী আল-জাইদির মন্ত্রিসভা অনুমোদন