হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

তেহরানে ইরান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে তেহরানে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও ইরানের মধ্যে পার্লামেন্টারি সহযোগিতা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে মতবিনিময় হয়।

এ সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফে এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে স্পিকার সৌজন্য সাক্ষাৎ করেন।

শহীদ আয়াতুল্লাহ খামেনেীর দাফন ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইরান সফরে রয়েছে। প্রতিনিধিদলে আরো রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি ও ডা. এস এম খালিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি সাইদউদ্দিন আহমাদ হানজালা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

এর আগে, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে তেহরানে পৌঁছায়। বিমানবন্দরে তাদের স্বাগত জানান ইরানের ইসলামি পরামর্শ পরিষদের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবায়েই।

এক হাজার দিনের যুদ্ধ, তবুও কেন ফিলিস্তিনকে হারাতে ব্যর্থ ইসরাইল

খামেনির পাশেই দাফন করা হবে পরিবারের আরো ৪ সদস্যকে

খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার

হরমুজে নৌচলাচল পরিচালনায় ইরান-ওমানের যৌথ ব্যবস্থা, থাকবে না যুক্তরাষ্ট্র

ক্ষোভে ফুঁসছে ইরান, আসতে পারে চরম প্রতিশোধের ডাক

খামেনির কফিনে পাকিস্তানি প্রধানমন্ত্রী শরিফের শ্রদ্ধা

খামেনির জানাজায় বিশ্বনেতারা, নেই উপসাগরীয় দেশগুলোর প্রতিনিধি

খামেনির জানাজায় হামলা হলে চরম প্রতিশোধ, হুঁশিয়ারি তেহরানের

ইরানের সর্বোচ্চ নেতার রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার সেনাপ্রধানের

লেবাননে ৩ ইসরাইলি সেনা আহত, একজনের অবস্থা গুরুতর