হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে ধ্বংসস্তূপ থেকে ৭ হাজার ২০০ জনকে জীবিত উদ্ধার

যুক্তরাষ্ট্র-ইসরাইলি আগ্রাসন

আমার দেশ অনলাইন

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারের বেশ কিছু ভিডিও প্রথমবারের মতো প্রকাশ করেছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি (আইআরসিএস)। বর্তমান যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে দেশটির ওপর চালানো হামলায় কর্মী ও স্বেচ্ছাসেবকদের উদ্ধার তৎপরতার চিত্র এসব ভিডিওতে উঠে এসেছে।

ভিডিওগুলোতে দেখা যায়, বোমা হামলায় বহুতল আবাসিক ভবনসহ পুরো ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখান থেকে ধুলোবালিতে মাখামাখি একাধিক মানুষকে টেনে বের করে আনা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই মানবিক সহায়তা সংস্থাটি জানিয়েছে, ‘২৮ ফেব্রুয়ারি থেকে শুরু করে ৮ এপ্রিল যুদ্ধবিরতি হওয়া পর্যন্ত যুদ্ধ চলাকালে আইআরসিএস-এর ত্রাণকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে ৭ হাজার ২০০-এর বেশি মানুষকে জীবিত উদ্ধার করেছেন।’

সূত্র: আল-জাজিরা

এএম

রিয়াদের আকাশ থেকে তিন ড্রোন ভূপাতিত করল সৌদি

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের পাশে থাকার অঙ্গীকার করলেন এরদোয়ান

আরো চার দিন বন্ধ থাকবে সৌদি আরবের দুই বিমানবন্দর

ইসরাইলের নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থনে সতর্ক ট্রাম্প

গাজায় ধসে পড়ার ঝুঁকিতে ভবন, বৃষ্টিতে ডুবছে তাঁবু

সৌদির ভিশন ২০৩০ নিয়ে বাড়ছে উদ্বেগ, ওমরাহযাত্রী হতাহতে প্রশ্নবিদ্ধ নিরাপত্তা

যুক্তরাষ্ট্রকে সর্তক করলেন হুথিরা, বললেন ‘কঠোর জবাবের’ অপেক্ষায় থাকতে

হুথিদের ঠেকাতে হিমশিম খাওয়ায় সৌদির প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন

হুথিদের হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি সৌদির

কারা এই হুথি, সৌদি আরবের সঙ্গে সংঘাতে জড়িয়েছে কেন