হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

খার্গ দ্বীপে হামলার পর আমিরাতের মার্কিন ঘাঁটি ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মার্কিন সামরিক অবস্থানগুলোকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে আখ্যা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। খবর আলজাজিরার

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষার অধিকার প্রয়োগ করে তারা আমেরিকান ক্ষেপণাস্ত্রের উৎসস্থলগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে।

বিবৃতিতে বলা হয়, ইউএইয়ের কিছু শহরে অবস্থিত বন্দর, ডক এবং মার্কিন সেনাদের আশ্রয়স্থলগুলোতে হামলা চালানো ইরানের জন্য বৈধ প্রতিরক্ষা পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

আইআরজিসি আরো সতর্ক করে জানিয়েছে, সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের বন্দর, জেটি এবং মার্কিন সামরিক স্থাপনার আশপাশের এলাকা থেকে দূরে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে, যা মধ্যপ্রাচ্যে সংঘাতের পরিধি বাড়ার আশঙ্কা তৈরি করছে।

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের সাড়ে ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো