হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধের শঙ্কা ইরানের

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হওয়ার ‘প্রবল আশঙ্কা’ রয়েছে বলে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।

দেশটি দাবি করেছে, ওয়াশিংটন কোনো চুক্তি বা আন্তর্জাতিক সন্ধি মেনে চলার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ নয় এমন প্রমাণ পাওয়ায় তারা এই আশঙ্কা করছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে দেওয়া এক বিবৃতিতে সামরিক সদর দপ্তরের উপপ্রধান মোহাম্মদ জাফর আসাদি বলেন, ‘মার্কিন কর্মকর্তাদের বর্তমান কর্মকাণ্ড ও বক্তব্য মূলত সংবাদমাধ্যমনির্ভর। তাদের প্রথম লক্ষ্য হচ্ছে তেলের দাম যাতে কমে না যায় তা নিশ্চিত করা এবং দ্বিতীয়ত, তারা নিজেরাই যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তা থেকে মুক্তি পাওয়া।’

বিবৃতিতে আসাদি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমেরিকানদের যেকোনো ধরনের নতুন দুঃসাহসিকতা বা বোকামির জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।’

যুদ্ধবিরতি পরিস্থিতির মধ্যে ইরানের এই কড়া বার্তা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

সূত্র: আলজাজিরা

এএম

ইয়েমেনে সৌদির বিমান হামলায় আরো ৬ জন নিহত

হুথিদের হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

ইরানের সব এয়ারলাইন্স বন্ধ করে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের

আমি আমার সন্তানদের হারিয়েছি, আবারো অনাগত সন্তান হারানোর ভয়ে আছি

হুথিদের থেকে কয়েকটি স্থান পুনর্দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

সৌদি আরবের অর্থনীতি ধ্বংস করে দেওয়ার হুমকি হুথিদের

যুক্তরাষ্ট্র হামলা করলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানবে ইরান

মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

ফের বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, অনিশ্চিত গন্তব্যে মধ্যপ্রাচ্য