হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রাশিয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি

আমার দেশ অনলাইন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে রাশিয়ার রাজধানী মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে তিনি মস্কোয় গেছেন বলে এক প্রতিবেদনে দাবি করেছে কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আল-জারিদা।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১২ মার্চ বৃহস্পতিবার মোজতবা খামেনির সঙ্গে টেলিফোনে কথা হয় পুতিনের। ওই দিনই রাশিয়ার একটি সামরিক বিমানে চেপে মস্কোয় যান মোজতবা।

এ ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনে যোগাযোগ করেছিল আল-জারিদা। কিন্তু কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। রুশ সংবাদমাধ্যম তাসও এ ব্যাপারে বিস্তারিত জানতে ক্রেমলিনে যোগাযোগ করেছিল। তাসকে প্রেসিডেন্ট পুতিনের প্রেস সেক্রেটারি বলেছেন, ‘আমরা এ ধরনের প্রতিবেদনে কখনো কোনো মন্তব্য করতে পারি না।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধের প্রথম দিনই নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সেই হামলায় খামেনির স্ত্রী, কন্যা, নাতি এবং মোজতবা খামেনির স্ত্রী নিহত হন। মোজতবা খামেনি আহত হন।

আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর মোজতবাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেয় ইরান। মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছেন। তবে একাধিক ইরানি সূত্রে জানা গেছে, মোজতবা পায়ে আঘাত পেয়েছেন এবং সেই আঘাত প্রাণঘাতী নয়। সূত্র: এএফপি

হরমুজ প্রণালিতে মাইনে আঘাত লেগে ডুবল কনটেইনারবাহী জাহাজ

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়া থেকে নেতানিয়াহুকে বিরত রাখার নেপথ্যে

সৌদি বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা চলবে: হুথি বিদ্রোহীরা

ইরানে রাজতন্ত্রের সমর্থকের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানের সামনে নতুন সুযোগ ও সম্ভাবনা

মহানবীকে (সা.) অবমাননায় ইরানি তরুণীর মৃত্যুদণ্ড

যুক্তরাষ্ট্রের নির্বাচন ঘিরে হরমুজ নিয়ে ইরানের নতুন কৌশল

বিপুল প্রতিরক্ষা ব্যয় সত্ত্বেও কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি

তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা হুথি ও সৌদির

রিয়াদের আকাশ থেকে তিন ড্রোন ভূপাতিত করল সৌদি