হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: ক্লাস্টার বোমার আঘাতে আহত ২

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানে মার্কিন-ইসরাইলি যৌথ হামলা ১৬তম দিনে পড়েছে। এদিকে ইরানও তীব্রভাবে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে ইসরাইলে ইরানের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুই ব্যক্তি আহত হয়েছেন। ইসরাইলের সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরাইল’ দেশটির জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডোমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার

প্রতিবেদনে বলা হয়েছে, আহত দুই ব্যক্তির বয়স ৫০-এর কোঠায় এবং তাদের আঘাত খুব বেশি গুরুতর নয়।

প্রতিবেদনে আরো জানানো হয়, ইরান এবার ক্লাস্টার বোমা বা 'গুচ্ছবোমা' সমৃদ্ধ ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্র থেকে নিক্ষিপ্ত ছোট ছোট বোমা বা খণ্ডাংশ (সাব-মিউনিশন) ইসরাইলের সর্বদক্ষিণের শহর ইলাত এবং দেশের মধ্যাঞ্চলেও ছড়িয়ে পড়ে।

এর আগে ইলাত শহরের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা ক্লাস্টার বোমাবাহী একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ভূপাতিত করেছে। তবে ক্ষেপণাস্ত্রটি আকাশে ধ্বংস হলেও এর ভেতরে থাকা ছোট ছোট বোমার অংশগুলো শহরের বিভিন্ন স্থানে গিয়ে পড়ে।

সন্তানদের কোরআন শিক্ষা দেওয়ার পাশাপাশি মহানবী (স.)-এর আদর্শে গড়ে তুলতে হবে

পাকুন্দিয়ায় নিজ ঘরে ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা

জামিন নামঞ্জুর, কারাগারে বিদিশা

জিয়ানগরে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

পীরগঞ্জে বিলের পানিতে ডুবে কৃষকের মৃত্যু

মুসলিম বিশ্বের সংকটে আরব আমিরাতের বিতর্কিত ভূমিকা

যুক্তরাষ্ট্রের ৯০০ পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করল কানাডা

দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস নিয়ে আবহাওয়া অফিসের নয়া বার্তা

মানিকগঞ্জে অসহায় যমুনা রানীর পাশে দাঁড়ালেন খাদ্যমন্ত্রী

নিউইয়র্কে মোহন ভগবতের অনুষ্ঠান চাই না : জোহরান মামদানি