হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হাজিদেরকে ৮০ ভাষায় অনূদিত কোরআন উপহার দিচ্ছে সৌদি সরকার

আমার দেশ অনলাইন

হজ পালন শেষে নিজ নিজ দেশে ফিরে যাওয়া হাজিদের জন্য সৌদি আরবের বাদশাহ সালমানের পক্ষ থেকে পবিত্র কোরআন ও এর অনূদিত সংস্করণ উপহার হিসেবে বিতরণ শুরু করেছে দেশটির ইসলামবিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে মৌসুমি মাঠপর্যায়ের কর্মীদের মধ্যেও এ উপহার বিতরণ করা হচ্ছে।

শনিবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, জেদ্দার কিং আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপার্চার লাউঞ্জে এ কার্যক্রম শুরু হয়েছে। যাতে আন্তর্জাতিক হাজিরা নিজ দেশে ফেরার আগে সহজেই কোরআনের কপি সংগ্রহ করতে পারেন।

মদিনাভিত্তিক কিং ফাহদ কমপ্লেক্স ফর প্রিন্টিং দ্য হোলি কোরআন থেকে মুদ্রিত মোট ১৯ লাখ কপি পবিত্র কোরআন ও এর অনূদিত সংস্করণ এ কর্মসূচির আওতায় বিতরণ করা হবে। ৮০টিরও বেশি ভাষায় অনূদিত এসব সংস্করণ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিদের নিজ মাতৃভাষায় কোরআনের বাণী অধ্যয়ন ও অনুধাবনের সুযোগ করে দেবে।

ইসলামবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের সব বিমান, স্থল ও সমুদ্রবন্দরে ২৪ ঘণ্টাব্যাপী এ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

ইসলামবিষয়ক মন্ত্রী শেখ আবদুললতিফ আল-আলশেখ বলেন, এ উপহার বিশ্বব্যাপী পবিত্র কোরআনের বাণী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সৌদি নেতৃত্বের অঙ্গীকারের প্রতিফলন। তিনি আরো জানান, বিদায়ী হাজিদের কাছে উপহারটি নির্বিঘ্নে ও সুশৃঙ্খলভাবে পৌঁছে দিতে প্রয়োজনীয় সব মানবসম্পদ ও লজিস্টিক সহায়তা প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে, হজ সম্পন্ন করে নিজ দেশে ফিরে যাওয়া প্রথম দফার হাজিদের প্রস্থান কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছে জেদ্দা বিমানবন্দরের পাসপোর্ট বিভাগ। সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস জানিয়েছে, হজ-পরবর্তী যাত্রীচাপ সামাল দিতে দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক হাজিদের নির্ধারিত ভ্রমণসূচি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর মোট ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন মুসল্লি হজ পালন করেছেন, যা ২০২৫ সালের তুলনায় ২ দশমিক ০৪ শতাংশ বেশি। এর মধ্যে ১৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ জন বিদেশ থেকে সৌদি আরবে এসেছেন। তাদের মধ্যে ১৪ লাখ ৮৫ হাজার ৭২৯ জন আকাশপথে এবং বাকি হাজিরা অন্যান্য মাধ্যমে আগমন করেন। এছাড়া সৌদি আরবের নাগরিক ও বাসিন্দা মিলিয়ে হজ পালন করেছেন ১ লাখ ৬০ হাজার ৬৪৬ জন।

সূত্র: আরব নিউজ

এআরবি

আইন ভেঙে আল-আকসা প্রাঙ্গণে পতাকা উত্তোলন করল উগ্র ইসরাইলিরা

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা স্থগিত

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

কুয়েতে ইরানের হামলার নিন্দা জিসিসি মহাসচিবের

২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি পার হয়েছে ১৫টি জাহাজ: আইআরজিসি

লেবাননে ইসরাইলি হামলায় আরও ৬ জন নিহত

ভাবমূর্তি পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে লবিং চুক্তি সই

কাজিনদের মধ্যে বিয়ে ডেকে আনছে ভবিষ্যৎ ঝুঁকি

বিক্ষোভে জড়িত থাকায় দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

লেবাননে ইসরাইলের আগ্রাসন বাড়ানোয় বিশ্বব্যাপী নিন্দার ঝড়