হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান কি চীনের ‘বেইডু’ স্যাটেলাইট নেভিগেশন ব্যবহার করছে?

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করতে ইরান চীনের একটি উন্নত স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা ব্যবহার করছে কি না—এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এক গোয়েন্দা বিশেষজ্ঞের মতে, ইরান সম্ভবত চীনের বেইডু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করে লক্ষ্য নির্ধারণে সহায়তা পাচ্ছে।

ফ্রান্সের সাবেক বৈদেশিক গোয়েন্দা পরিচালক অ্যালাইন জুইলেট এ সপ্তাহে ফ্রান্সের স্বাধীন ‘টোকসিন’ পডকাস্টে বলেন, জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর থেকে ইরানের লক্ষ্য নির্ধারণের সক্ষমতা অনেক বেশি নিখুঁত হয়ে উঠেছে। তার মতে, এর কারণ হতে পারে ইরানকে চীনের বেইডু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমে প্রবেশাধিকার দেওয়া।

বিশেষজ্ঞদের মতে, যদি ইরান সত্যিই বেইডু ব্যবহার করে থাকে, তাহলে তা যুদ্ধক্ষেত্রে রিয়েল-টাইম স্যাটেলাইট গোয়েন্দা তথ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের একচেটিয়া আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারে।

সূত্র: আল জাজিরা

এসআর

কক্সবাজারে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের লাশ উদ্ধার

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়