হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরাইলি আগ্রাসন, যুদ্ধবিরতিতে নিহত ৯৫১

আমার দেশ অনলাইন

ছবি: আল-জাজিরা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ৯৫১ জন নিহত এবং ২ হাজার ৯৮৪ জন আহত হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে ৭৮২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো ৪৯ জন। হতাহতদের মধ্যে নতুন করে হামলায় নিহত হয়েছেন দুজন, আগের ক্ষতের কারণে মারা গেছেন একজন এবং ধ্বংসস্তূপের নিচ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, এখনো অনেক ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় আটকা পড়ে আছে, উদ্ধারকারী দলগুলো তাদের কাছে পৌঁছাতে পারছে না।

সূত্র: আলজাজিরা

এএম

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে ছুরিকাঘাত

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

ভারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

খাল থেকে ‘কুমির’ নয়, আসে কাঁড়ি কাঁড়ি ডলার

কুমিল্লা সার্কিট হাউসে কক্ষজুড়ে উইপোকা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ