হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

আমার দেশ অনলাইন

গত ১৯ সেপ্টেম্বর সৌদি আরবের রিয়াদে অবস্থিত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণাগার থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে। ছবি: রয়টার্স

সৌদি আরবের দুটি তেল পাম্পিং স্টেশন, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও রাজধানীর আর্থিক কেন্দ্রে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

হুথিদের এক সামরিক মুখপাত্র জানিয়েছেন, ড্রোন ব্যবহার করে রিয়াদ অঞ্চলে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের দুটি তেল পাম্পিং স্টেশন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এদিকে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিনিধিরা।

অন্যদিকে, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও রাজধানীর আর্থিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে।

তিনি আরো জানান, দক্ষিণ ইয়েমেনের কাওয়া সামরিক ক্যাম্প এবং পার্শ্ববর্তী লাহিজ প্রদেশের বিভিন্ন অবস্থানে সৌদি বাহিনীকে লক্ষ্য করে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

তবে এসব হামলার দাবি নিয়ে এখন পর্যন্ত সৌদি আরবের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই