হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ১০ কিলোমিটারজুড়ে ধ্বংসযজ্ঞ চালাল ইসরাইল

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান ও কামান হামলার মাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

শনিবার দক্ষিণ লেবাননের নয়টি শহর ও গ্রামে ইসরাইলি বাহিনী জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পর বিভিন্ন এলাকায় এই হামলা চালানো হয়।

গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি বিমান, ড্রোন ও কামান হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। ইসরাইল ঘোষিত লেবাননের ১০ কিলোমিটার গভীর ‘ইয়েলো জোন’ বা হলুদ সীমানার ভেতরে বিভিন্ন স্থানে ইসরাইলি সেনারা ঘরবাড়ি ও স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে বলে খবর পাওয়া গেছে।

আগামী সপ্তাহে ওয়াশিংটনে লেবানন ও ইসরাইলের মধ্যে একটি ছোট পর্যায়ের কূটনৈতিক আলোচনা হওয়ার কথা রয়েছে। চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির একটি ক্ষীণ আশা যখন তৈরি হয়েছে, ঠিক তখনই এই উত্তপ্ত পরিস্থিতি দেখা দিল।

শান্তি প্রক্রিয়া বজায় রাখার জন্য লেবানন সরকার ইসরাইলের কাছে বেশ কিছু দাবি জানানোর প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে রয়েছে-ইসরাইলি দখলকৃত এলাকায় পদ্ধতিগত ধ্বংসযজ্ঞের শিকার হওয়া গ্রামগুলোর পুনর্গঠনে ইসরাইল বা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা, ইসরাইলের হাতে আটক বন্দীদের মুক্তি, দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার।

এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই আগামী সপ্তাহের কূটনৈতিক আলোচনার দিকে তাকিয়ে আছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

সূত্র: আলজাজিরা

এএম

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই সক্রিয় দালালচক্র, আবারও কি ফাঁদে বাংলাদেশিরা?

পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী, শূন্য ২৩৪৩ ক্যাডার পদ

শাপলা গণহত্যা মামলায় পেছাল শুনানি, পরবর্তী তারিখ ১৬ সেপ্টেম্বর

ঈদগাঁওয়ে চেয়ারম্যানের নেতৃত্বে ধ্বংস করা হলো মাদকের আখড়ার ঝুপড়ি

ক্লাসরুম সংকটের মধ্যেই নতুন ১৬ বিভাগ চালুর পরিকল্পনা খুলনা বিশ্ববিদ্যালয়ের

নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনীর ডিজি

নারী হকি খেলোয়াড় অন্বেষণ

টিকিটের আবেদন শুরু আট মাস আগেই

কসমেটিকস মেলায় রিমার্কের পণ্যের ভূয়সী প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী