হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলকে এক ইঞ্চি ভূখণ্ডও ছাড় নয়: লেবাননের প্রেসিডেন্ট

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

লেবানের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, ইসরাইলের সঙ্গে সরকারের চলমান আলোচনা কোনোভাবেই আত্মসমর্পণ বা বিশ্বাসঘাতকতা নয়। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, লেবাননের এক ইঞ্চি ভূখণ্ডও ইসরাইলের কাছে ছেড়ে দেওয়া হবে না। খবর আলজাজিরার

বৃহস্পতিবার প্রেসিডেন্টের কার্যালয় প্রকাশিত এক বিবৃতিতে আউন বলেন, লেবাননের জন্য যুদ্ধ ও পরাধীনতার যুগ থেকে বেরিয়ে আসার সময় এসেছে এবং লেবাননের অধিকাংশ মানুষ এই পথকে সমর্থন করে, বিশেষ করে দক্ষিণাঞ্চলের আমাদের জনগণ, যারা মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে জীবনযাপন করার যোগ্য।

সম্প্রতি লেবানন সরকার সমালোচনার মুখে পড়েছে, কারণ অনেকেই মনে করছেন যে ইসরাইলের সঙ্গে করা এই চুক্তির ফলে লেবাননের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার কিছু অংশ বিসর্জন দেওয়া হয়েছে।

তবে এসব অভিযোগ নাকচ করে আউন বলেন, ‘কাঠামোগত সমঝোতার শর্তগুলো লেবাননের অধিকার ও মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক নয়; বরং এগুলোর পূর্ণ সুরক্ষা নিশ্চিত করাই এর লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘যারা সার্বভৌমত্বের নীতিকে সম্মান করেন, তাদের এই প্রেক্ষাপটে রাষ্ট্রের সিদ্ধান্তকেও সম্মান করা উচিত।’

এইচপির হ্যাটট্রিক জয়

পাঁচ দফা দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডাকসুর

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

বেশি দরে ডলার বিক্রি করতে চায় মানিচেঞ্জারগুলো

জুরেলের সেঞ্চুরিতে ভারতের দাপট

ফাইনালে খেলতে চান জ্যোতিরা

নেইমার ম্যাজিকেও জয় বঞ্চিত সান্তোস

চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ফৌজদারি অপরাধ তদন্ত করতে পারবে এপিবিএন, খসড়া আইন অনুমোদন

চকরিয়ায় মাদকবিরোধী অভিযানে এক নারীসহ গ্রেপ্তার ৩