হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আরব আমিরাত উপকূলে জাহাজে অজ্ঞাত বস্তুর আঘাত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ উপকূলের কাছে একটি জাহাজে নিক্ষিপ্ত অজ্ঞাত বস্তুর আঘাত লেগেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও)। খবর বিবিসির।

সংস্থাটি জানায়, একটি “অজ্ঞাত প্রজেক্টাইল” জাহাজটিতে আঘাত হানে, যার ফলে জাহাজের ইস্পাতের আবরণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো আগুন লাগেনি এবং জাহাজে পানি ঢোকার ঘটনাও ঘটেনি।

ইউকেএমটিও হলো রয়্যাল নেভির নেতৃত্বাধীন একটি সংস্থা, যা সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে বাণিজ্যিক জাহাজ চলাচল ও সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় করে।

সংস্থাটি আরো জানিয়েছে, জাহাজটির ক্রুরা নিরাপদ আছেন এবং ঘটনার তদন্ত চলছে।

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা