হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ইসরাইলের সব অর্জন মুছে দিয়েছে

বিরোধীদলীয় নেতা

আমার দেশ অনলাইন

ইয়ার গোলান। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার নতুন চুক্তি ইসরাইলের সব সামরিক অর্জন ধূলিসাৎ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির মধ্য বামপন্থি দল ‘ডেমোক্র্যাটস’-এর নেতা ইয়ার গোলান।

চুক্তিটির তীব্র সমালোচনা করে তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর নিন্দা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইয়ার গোলান বলেন, ‘একটিমাত্র স্বাক্ষরের মাধ্যমে আমাদের পাইলটদের সাহসিকতা এবং আমাদের যোদ্ধাদের রক্তে অর্জিত বিশাল সামরিক অর্জনগুলো মুছে ফেলা হয়েছে। আর এই পুরো সময়ে নেতানিয়াহু এক পাশে দাঁড়িয়ে ছিলেন দুর্বল, অসুস্থ, বিচ্ছিন্ন এবং ক্ষমতাহীন অবস্থায়।’

এই চুক্তিকে দীর্ঘ বছরের ব্যর্থতার চূড়ান্ত পরিণতি হিসেবে আখ্যায়িত করেন গোলান। তিনি আরো বলেন, ‘নেতানিয়াহু তার ক্ষমতার মেয়াদ এমন এক অবস্থায় শেষ করছেন, যেখানে ইসরাইলের শত্রুরা আরো শক্তিশালী হয়েছে, ইসরাইল দুর্বল হয়েছে এবং আমাদের যোদ্ধাদের রক্ত দিয়ে তৈরি করা প্রতিরোধব্যবস্থা চোখের সামনে ক্ষয়প্রাপ্ত হচ্ছে।’

সূত্র: আলজাজিরা

এএম

ইরান-লেবাননকে সহায়তা দেবে চীন

লেবাননে যুদ্ধাপরাধ করছে ইসরাইল: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

ইরান-মার্কিন সমঝোতা ‘গেম চেঞ্জার’: কানাডার প্রধানমন্ত্রী

ইরান-মার্কিন চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল গঠন

ইরান কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিকে বিজয় হিসেবে দেখছে

লেবাননে ইসরাইলি হামলা ‘চুক্তি ভেঙে দিতে পারে’: ডগ ব্যান্ডো

তেলের দাম বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বনিম্ন

যুদ্ধের ক্ষতি সত্ত্বেও পারমাণবিক আলোচনায় আত্মবিশ্বাসী ইরান

ইরান গর্ব ও মর্যাদার প্রতীক: হিজবুল্লাহ

লেবাননে নিহত বেড়ে ৩ হাজার ৮২৬, বাস্তুচ্যুত ১০ লাখের বেশি