হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

শুল্ক নয়, ফ্রিতে চলছে বাব আল-মানদেব প্রণালির জাহাজ: হুথি

আল-জাজিরা

লোহিত সাগরের বাব আল-মানদেব প্রণালি । ছবি: সংগৃহীত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি লোহিত সাগরের বাব আল-মানদেব প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ পারাপারে শুল্ক আরোপের খবর পুরোপুরি অস্বীকার করেছে।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এমন তথ্যকে ভিত্তিহীন বলে দাবি করেছে গোষ্ঠীটি।

হুথি পরিচালিত হিউম্যানিটেরিয়ান অপারেশন্স কোঅর্ডিনেশন সেন্টার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাব আল-মানদেব প্রণালি দিয়ে জলযান পারাপার সম্পূর্ণ বিনামূল্যে অব্যাহত রয়েছে। গোষ্ঠীটির সামুদ্রিক যোগাযোগ ও জাহাজ চলাচলের বিষয়টি এই কেন্দ্র পরিচালনা করে থাকে।

বিজ্ঞপ্তিতে আরো স্পষ্ট করা হয়, হুথিদের ঘোষিত নিষেধাজ্ঞার আওতামুক্ত বা বাইরে থাকা সব ধরনের বাণিজ্যিক জাহাজ এই নৌপথ দিয়ে সম্পূর্ণ নিরাপদে যাতায়াত করতে পারবে।

উল্লেখ্য, বিগত কয়েক বছরের অবরোধ ও সামরিক হামলার জবাব হিসেবে গত ২০ জুলাই সৌদি আরবের ওপর আনুষ্ঠানিক নৌ-অবরোধের ঘোষণা দেয় ইয়েমেনের হুথি গোষ্ঠী।

এএম

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি আরব

গোপনে ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ

অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

ইরান যুদ্ধে সহায়তা চাওয়ার মাধ্যমে ন্যাটোকে ‘পরীক্ষা’ করছিলেন ট্রাম্প

নেতানিয়াহুর সমর্থক-বিরোধী দুই পক্ষই ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে চায়

মধ্যপ্রাচ্যের পুরোনো রাজনৈতিক ব্যবস্থাকে বদলে দিচ্ছে ইরান যুদ্ধ: বিশ্লেষক