হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মেরির মূর্তিকে সিগারেট খাওয়ানোর চেষ্টা ইসরাইলি সেনার

আমার দেশ অনলাইন

ছবি: আল-জাজিরা

দক্ষিণ লেবাননে কুমারী মেরির (ভার্জিন মেরি) একটি মূর্তিকে অবমাননা করছেন এক ইসরাইলি সেনা— এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছবিটিতে দেখা যায়, খ্রিষ্টান অধ্যুষিত ডেবেল শহরে অবস্থিত ওই মূর্তির মুখে একজন ইসরাইলি সেনা জ্বলন্ত সিগারেট চেপে ধরেছেন। এই ডেবেল শহরটি সেই জায়গা, যেখানে গত মাসে ইসরাইলি সেনারা হাতুড়ি দিয়ে যিশু খ্রিস্টের একটি মূর্তি ভেঙে ফেলেছিল।

ইসরাইলি গণমাধ্যম দ্য টাইমস অব ইসরাইল জানিয়েছে, সেনাবাহিনী বলেছে এই সেনাকে শনাক্ত করা গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদনটিতে আরো উল্লেখ করা হয়, ইসরাইলি সেনাদের সম্পত্তি ধ্বংস বা লুটপাটের ফুটেজ প্রকাশের যে ধারাবাহিকতা চলছে, এটি তারই একটি নতুন অংশ। প্রায়শই সেনারা নিজেরাই এমন কর্মকাণ্ডের ভিডিও বা ছবি প্রকাশ করে থাকে।

সূত্র: আলজাজিরা

এএম

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ

৪১ কোটি টাকায় বিক্রি ‘হ্যান্ড অব গড’ গোলের বল

এইচপির হ্যাটট্রিক জয়

পাঁচ দফা দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডাকসুর