হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র–ইরান বৈঠক ঘিরে বিভ্রান্তি, সময়সূচি এখনো অনিশ্চিত

আমার দেশ অনলাইন

ওয়াশিংটনে আজ সকালজুড়ে তৈরি হয়েছে বিভ্রান্তি ও বিশৃঙ্খল পরিস্থিতি। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত বৈঠকের সময়সূচি নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। খবর বিবিসির।

স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সংক্ষিপ্ত ফোন সাক্ষাৎকারে জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনার ‘এখনই রওনা হয়েছেন’।

তবে এ বিষয়ে এখনো ভাইস প্রেসিডেন্টের দপ্তর বা হোয়াইট হাউস থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এমনকি সফর শুরুর আগে ভ্রমণরত সাংবাদিকদের (প্রেস পুল) কাছ থেকেও কোনো প্রতিবেদন আসেনি, যা সাধারণত হয়ে থাকে।

সর্বশেষ আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, গতকাল হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছিলেন যে এই তিনজন আলোচনায় অংশ নেবেন। তবে সফরের নির্দিষ্ট সময় সম্পর্কে তখনও কিছু জানানো হয়নি।

পরিস্থিতি পরিষ্কার করতে ওয়াশিংটনের বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি আরব

গোপনে ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ

অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

ইরান যুদ্ধে সহায়তা চাওয়ার মাধ্যমে ন্যাটোকে ‘পরীক্ষা’ করছিলেন ট্রাম্প

নেতানিয়াহুর সমর্থক-বিরোধী দুই পক্ষই ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে চায়

মধ্যপ্রাচ্যের পুরোনো রাজনৈতিক ব্যবস্থাকে বদলে দিচ্ছে ইরান যুদ্ধ: বিশ্লেষক