হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের পাশে দাঁড়াল রাশিয়া-চীন

আমার দেশ অনলাইন

প্রায় দুই সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এবার প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ও চীন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তবে ইরানের ঢাল হয়ে দাঁড়ায় রাশিয়া ও চীন।

নিউইয়র্কে শুক্রবার অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করে যুক্তরাষ্ট্র। এসময় বাধা হয়ে দাঁড়ায় মস্কো ও বেইজিং। বৈঠকের মধ্যেই একে অপরের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ তোলে তারা।

নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতি হিসেবে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা তদারকি সংক্রান্ত ‘১৭৩৭ কমিটি’র কার্যক্রম সক্রিয় করার প্রস্তাব দেয় ওয়াশিংটন। এই আলোচনা রাশিয়া ও চীন ঠেকানোর চেষ্টা করলেও তা ভোটাভুটিতে ব্যর্থ হয়।

শেষ পর্যন্ত ১১–২ ভোটে আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তাব পাস হয় এবং দুটি দেশ ভোটদান থেকে বিরত থাকে। এসময় জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ অভিযোগ করেন, মস্কো ও বেইজিং তাদের প্রতিরক্ষা অংশীদার ইরানকে রক্ষা করতে বিশ্বনিরাপত্তার স্বার্থে নেয়া এই কমিটির কার্যক্রমে বাধা দিচ্ছে।

মার্কিন অবরোধ কি ইরানের তেল উৎপাদন থামাতে পারবে?

প্রায় ৫০ কোটি ডলারের ইরানি ক্রিপ্টো সম্পদ জব্দের দাবি যুক্তরাষ্ট্রের

ওপেকে সংকট পরিস্থিতি, ভিয়েনায় বৈঠকে বাড়ছে অনিশ্চয়তা

ইরান যুদ্ধে চাপে ট্রাম্প, একতরফা বিজয় ঘোষণার পরিকল্পনা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২ হাজার ৫০০ কোটি ডলার: পেন্টাগন

ডেমোক্র্যাটদের ‘শত্রু’ আখ্যা দিলেন হেগসেথ

ইরান ইস্যুতে কংগ্রেসের তোপের মুখে হেগসেথ

ধ্বংসযজ্ঞ চালিয়ে নিরাপত্তা অর্জন সম্ভব নয়: লেবাননের প্রেসিডেন্ট

নেতানিয়াহুর ওপর আস্থা হারাচ্ছে ইসরাইলের জনগণ

সরকারি জামানতে ‘বাকিতে কেনাকাটার’ সুযোগ দিল ইরান