হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

শত্রুদের জন্য ‘বিস্ময়’ অপেক্ষা করছে: ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির বিরুদ্ধে সাম্প্রতিক হামলা ও উত্তেজনার প্রেক্ষাপটে “কৌশলগত ধৈর্যের” নীতি থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে তেহরান। তাদের বক্তব্য অনুযায়ী, ইরানের উপকূলীয় এলাকা ও তেল ট্যাঙ্কার লক্ষ্য করে সাম্প্রতিক হামলার পর দেশটির সামরিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।

ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ইরানের ভূখণ্ড, জ্বালানি স্থাপনা বা তেল ট্যাঙ্কারসহ দেশটির স্বার্থে হামলার পরিকল্পনা করা যেকোনো দেশের জন্য “কঠোর পরিণতি” অপেক্ষা করছে। তবে তারা নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি।

এদিকে ইরানের সেনাবাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন, শত্রুপক্ষ ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে তারা “নতুন অস্ত্র, নতুন যুদ্ধ পদ্ধতি এবং নতুন যুদ্ধক্ষেত্রের বিস্ময়” দেখতে পাবে। তার ভাষায়, ইরান সম্ভাব্য যেকোনো সংঘাত মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, যেসব দেশ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সমর্থন করছে, তাদের হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হতে পারে।

সূত্র: আল-জাজিরা

দরজা খুলতে দেরি, বেডরুমে ঢুকে ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ৫ জন নিহত

ইরান এখন ‘শক্তিশালী ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র’ হিসেবে স্বীকৃত: পেজেশকিয়ান

লেবাননে বহু পরিবারের ফেরার মতো কোনো ঘর নেই: জাতিসংঘ

গাজায় শিশুদের লক্ষ্যবস্তু বানিয়ে গণহত্যা বজায় রেখেছে ইসরাইল

হরমুজ প্রণালিতে আটকে থাকা ১১ হাজার নাবিককে সরাতে জাতিসংঘের উদ্যোগ

ইসরাইলি দখলদারত্বের অবসান ছাড়া কিছু মেনে নেব না

ট্রাম্প ও অভ্যন্তরীণ কঠিন চাপের মুখে নেতানিয়াহু

পাকিস্তান পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

চলতি মাসেই প্রথম যাত্রীবাহী ট্রেন চালু করছে সংযুক্ত আরব আমিরাত