হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দুবাই রুটে ৩০ এপ্রিল পর্যন্ত ক্যাথে প্যাসিফিকের সব ফ্লাইট স্থগিত

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাইয়ের সঙ্গে সব ফ্লাইট ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছে হংকংভিত্তিক বিমান সংস্থা ক্যাথে প্যাসিফিক। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, ভবিষ্যতে পরিস্থিতির ওপর নির্ভর করে ফ্লাইট সূচিতে আরও পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে সংস্থাটি। এর আগে মার্চ মাসেই দুবাই ও রিয়াদের ফ্লাইট বাতিল করা হয়েছিল, যা বর্তমানে বাড়িয়ে এপ্রিলের শেষ পর্যন্ত করা হলো।

এদিকে, চলতি মাসে যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বাড়ায় অধিকাংশ রুটে জ্বালানি সারচার্জ দ্বিগুণ করেছে ক্যাথে প্যাসিফিক। একই প্রবণতা দেখা গেছে হংকং এয়ারলাইনসের ক্ষেত্রেও, যারা এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সারচার্জ বাড়িয়েছে।

অন্যদিকে, ইউরোপমুখী যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় মার্চ মাসে অতিরিক্ত ফ্লাইট চালুর কথা জানিয়েছিল ক্যাথে। সংস্থাটি আরও উল্লেখ করেছে, বিশেষ করে দীর্ঘ দূরত্বের রুটে যাত্রী চাহিদা সামগ্রিকভাবে বেড়েছে, কারণ অনেক যাত্রী এখন মধ্যপ্রাচ্যনির্ভর রুটের বিকল্প খুঁজছেন।

এসআর

ফতুল্লায় গ্যাস সংকটে কারখানার উৎপাদন নেমেছে অর্ধেকে

টিভির পর্দায় লর্ডস টেস্টের সঙ্গে থাকছে লিভারপুলের ম্যাচ

ইউরোপ ব্যাধিতে নিভছে তরুণদের জীবন,তবু থামছে না নির্মম যাত্রা

মসজিদের কক্ষ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার

চার্জশিট দাখিল করে সুবিচার নিশ্চিতে কাজ করছে পুলিশ

কেরানীগঞ্জে গ্যাস নেই সাত দিন, কলকারখানা বন্ধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতেও ৪০ কিলোমিটার যানজট, কারণ কী

সিংগাইরে মদপানের পর মারামারি, হাসপাতালে যুবক নিহত

সারা দেশে বেড়েছে খুন, সাত মাসে ২০৭৬ হত্যা

২৯ আগস্ট থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা