হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি স্বাভাবিক রয়েছে: ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি স্বাভাবিকভাবে চলছে বলে জানিয়েছেন এক ইরানি কর্মকর্তা। তিনি বলেন, দ্বীপে তেল কোম্পানিগুলোর কার্যক্রমও কোনো বাধা ছাড়াই অব্যাহত রয়েছে। খবর আলজাজিরার।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ (IRNA) এবং আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্র দাবি করেছে যে তারা খার্গ দ্বীপে সামরিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে। একই সঙ্গে সতর্ক করে বলেছে, ইরান যদি হরমুজ প্রণালী অবরোধ অব্যাহত রাখে, তবে দ্বীপের গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলোও লক্ষ্যবস্তু হতে পারে।

খার্গ দ্বীপ ইরানের তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির ৯০ শতাংশের বেশি তেল এই দ্বীপ থেকেই রপ্তানি করা হয়।

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

হরমুজে মাইনের আঘাতে ২ ট্যাংকারে আগুন

কঠিন পরিস্থিতির মুখে ইসরাইল, ১০ দিনের ব্যবধানে ৪ নির্বাচনে ধাক্কা খেল নেতানিয়াহু

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশ বৈধ লক্ষ্যবস্তু হবে: আইআরজিসি

ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ নিহত ৯, আহত ১৪

নাজরান অঞ্চলে জরুরি সতর্কতা জারি করল সৌদি

ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দিতে চেয়েছিল রাশিয়া