হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের পাশে থাকার অঙ্গীকার করলেন এরদোয়ান

আমার দেশ অনলাইন

সৌদি আরবের ভূখণ্ডে হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার এক টেলিফোন আলাপে তারা এসব বিষয়ে কথা বলেন।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের বরাতে এ তথ্য জানা গেছে। তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এনসোসিয়ালে প্রকাশিত এক বিবৃতিতে অধিদপ্তর জানায়, সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এরদোয়ান। হামলায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

বিবৃতিতে আরো বলা হয়, সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। একই সঙ্গে বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা করে সৌদি আরব ঘুরে দাঁড়াতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে দুই নেতার এই ফোনালাপে সৌদি আরবের নিরাপত্তা এবং দেশটির ওপর সাম্প্রতিক হামলার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে আলোচনার বিষয়ে এর বাইরে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

এআরবি

রিয়াদের আকাশ থেকে তিন ড্রোন ভূপাতিত করল সৌদি

আরো চার দিন বন্ধ থাকবে সৌদি আরবের দুই বিমানবন্দর

ইসরাইলের নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থনে সতর্ক ট্রাম্প

গাজায় ধসে পড়ার ঝুঁকিতে ভবন, বৃষ্টিতে ডুবছে তাঁবু

সৌদির ভিশন ২০৩০ নিয়ে বাড়ছে উদ্বেগ, ওমরাহযাত্রী হতাহতে প্রশ্নবিদ্ধ নিরাপত্তা

যুক্তরাষ্ট্রকে সর্তক করলেন হুথিরা, বললেন ‘কঠোর জবাবের’ অপেক্ষায় থাকতে

হুথিদের ঠেকাতে হিমশিম খাওয়ায় সৌদির প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন

হুথিদের হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি সৌদির

কারা এই হুথি, সৌদি আরবের সঙ্গে সংঘাতে জড়িয়েছে কেন

মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থনীতিতে মন্দার পূর্বাভাস