হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার দাবি ইরানের

আমার দেশ অনলাইন

ইসরাইলসহ ইরাক ও কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, তাদের ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরাইলের তেল আবিবের শিল্পাঞ্চলে বড় ধরনের প্রভাব পড়েছে। বিবৃতিতে বলা হয়, “অ্যাম্বুলেন্সের সাইরেনের অবিরাম শব্দ” এবং হতাহত বেড়ে যাওয়ার বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের স্বীকারোক্তি তাদের ভারী ক্ষেপণাস্ত্র হামলার গভীর প্রভাবই নির্দেশ করে।

আইআরজিসি আরও দাবি করে, ইরাকের এরবিলে অবস্থিত হারির বিমানঘাঁটি এবং কুয়েতে মার্কিন সেনাদের অবস্থান করা আলি আল সালেম ও আরিফজান ঘাঁটি শক্তিশালী ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ধ্বংস হয়ে গেছে।

তবে এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত ইসরাইল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

এসআর

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের সাড়ে ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার