হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পশ্চিম তীরে বেপরোয়া ইসরাইল, অর্ধশতাধিক ফিলিস্তিনিকে আটক

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

বিশ্বের নজর যখন পাকিস্তানে চলমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে কেন্দ্র করে, সেই সুযোগে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলা ও অভিযান জোরদার করেছে ইসরাইলি বাহিনী ও ইহুদি বসতি স্থাপনকারীরা।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে সোমবার বেশ কিছু সহিংসতার খবর পাওয়া গেছে।

জমি দখল ও স্থাপনা ধ্বংস

জেরুজালেমের আল-আকসা মসজিদ সংলগ্ন সিলওয়ানের আল-বুস্তান এলাকায় ইসরাইলি বুলডোজার দিয়ে ফিলিস্তিনিদের মালিকানাধীন জমি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কয়েক সপ্তাহ আগে সেখানে ভেঙে ফেলা ঘরবাড়ির ধ্বংসস্তূপও সরিয়ে নেওয়া হয়। এছাড়া তুবাসের দক্ষিণে তাম্মুন এলাকায় ফিলিস্তিনিদের পানির পাইপলাইন ধ্বংস করেছে ইসরাইলি বাহিনী।

সড়ক নির্মাণ ও অবরোধ

নাবলুসের আইন শিবলি চেকপোস্ট থেকে তুবাসের তায়াসির সামরিক চেকপোস্ট পর্যন্ত ২২ কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা নির্মাণের জন্য ফিলিস্তিনিদের ব্যক্তিগত মালিকানাধীন জমি পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছে ইসরাইলি কর্তৃপক্ষ। পাশাপাশি হেবরনের প্রবেশপথগুলোতে সামরিক চেকপোস্ট বসানো হয়েছে এবং কংক্রিটের ব্লক ও মাটির স্তূপ দিয়ে বেশ কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

গণগ্রেপ্তার ও হতাহত

পশ্চিম তীরের হেবরন, ইয়াত্তা এবং বেইত উম্মার এলাকায় অভিযান চালিয়ে অন্তত ৫০ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এর মধ্যে কেবল বেইত উম্মার থেকেই আটক করা হয়েছে ৪০ জনকে, যাদের মধ্যে সাবেক কারাবন্দীরাও রয়েছেন।

অন্যদিকে, জেনিনের কাফর কুদ গ্রামে ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি তরুণ গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সূত্র : আল-জাজিরা

মধ্যস্থতার চেষ্টায় তেহরানে কাতার প্রধানমন্ত্রী

মার্কিন নিষেধাজ্ঞার পরও ‘হাল ছাড়ব না’: আইসিসি প্রেসিডেন্ট

মার্কিন শক্তি প্রদর্শনের মিশনে ব্যর্থ রণতরী আব্রাহাম লিংকন : ইরান

ব্রিটেনে ইসলামি প্রজাতন্ত্র গড়ছেন না মুসলিমরা—এটি তাদেরই দেশ

নেপালের ভয়াবহ বন্যায় শত শত পর্যটক নিখোঁজ, কোন দেশের কতজন

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!