হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যা করা হবে: আইআরজিসি

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ১৬তম দিনে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে হত্যার হুমকি দিয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তিনি যদি এখনো জীবিত থাকেন, ‘তাকে খুঁজে বের করে হত্যা করা হবে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই শিশু হত্যাকারী অপরাধী যদি জীবিত থাকে, তাহলে আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে খুঁজে বের করে হত্যা করব ‘

সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর অবস্থান নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে। ১২ মার্চ প্রকাশিত একটি ভিডিওতে ৭৬ বছর বয়সি নেতানিয়াহুকে সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে দেখা যায়। এটি ছিল ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তার প্রথম সংবাদ সম্মেলন। ভিডিওটিতে নেতানিয়াহুর এক হাতে ছয়টি আঙুল দেখা যায় বলে অনেক ব্যবহারকারী দাবি করেছেন, এতে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিডিওর সাহায্যে তৈরি হয়েছে কি না, সন্দেহ প্রকাশ করেছেন।

ভিডিওতে নেতানিয়াহু ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে হত্যার ইঙ্গিতপূর্ণ হুমকি এবং ইরানের বিরুদ্ধে ইসরাইলি সামরিক অভিযানের পক্ষে বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমরা এমন পরিস্থিতি তৈরি করছি, যাতে এই শাসনব্যবস্থার পতন ঘটে। তবে নিশ্চিত করে বলতে পারি না যে ইরানের জনগণই শেষ পর্যন্ত তা ঘটাবে।’

মার্কিন রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ক্যানডেস উইংস সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন, ‘বিবি কোথায়?’—নেতানিয়াহুর ডাক নাম ব্যবহার করে। তিনি অভিযোগ করেছেন, নেতানিয়াহুর কার্যালয় ভিডিওটি এআই দিয়ে তৈরি করে প্রকাশ করছে এবং তা আবার মুছে দিচ্ছে।

তবে এসব গুজব নাকচ করে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তিনি সুস্থ আছেন। আনাদোলু এজেন্সিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলা হয়েছে, ‘এগুলো ভুয়া খবর। প্রধানমন্ত্রী ভালো আছেন।’ তবে বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি এখনো প্রকাশিত হয়নি।

সূত্র: এএফপি

এসআর

রূপসায় গুরুর পচা গোস্ত ব্যবসায়ী সিন্ডিকেট আটক

ফরিদপুরে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছর কারাদণ্ড

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল

সরকারের ১৮০ দিনে ১৩ খাতের ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি

বিআইএফএফএলের সিইওকে নির্যাতনের মামলায় সালমান এফ রহমানের জামিন

ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ে নির্দেশ

ঈদগাঁওয়ে সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক

ভারতে গোয়ালঘরে স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি

হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ প্রদান এখন ধর্ম মন্ত্রণালয়ের আওতায়

মির্জাগঞ্জে ছাত্রদলের কমিটি গঠনের এক সপ্তাহ পর বাতিল