হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে ইসলামি প্রজাতন্ত্র পতনের পর ক্ষমতা নিতে প্রস্তুত: রেজা পাহলভি

আমার দেশ অনলাইন

ইরানে ইসলামি প্রজাতন্ত্রের পতন হলে দেশের ক্ষমতা গ্রহণ করতে প্রস্তুত বলেছেন দেশটির সর্বশেষ শাহের নির্বাসিত ছেলে রেজা পাহলভি। প্রজাতন্ত্রের পতন হলে একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থার মধ্য দিয়ে দেশ পরিচালনার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। খবর আলজাজিরার

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় পাহলভি জানান, তিনি ইতোমধ্যে ইরানের ভেতরে ও বাইরে থেকে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে একটি ‘ট্রানজিশনাল সিস্টেম’ গঠনের কাজ শুরু করেছেন।

তিনি বলেন, দেশের ভেতর ও বাইরে থেকে দক্ষ ব্যক্তিদের শনাক্ত ও মূল্যায়ন করা হয়েছে, যারা এই অন্তর্বর্তী ব্যবস্থার বিভিন্ন অংশ পরিচালনা করবেন।

পাহলভির দাবি, তার নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তী ব্যবস্থা ইসলামি প্রজাতন্ত্র পতনের সঙ্গে সঙ্গেই দেশের শাসনভার গ্রহণ করতে প্রস্তুত থাকবে এবং দ্রুত আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার চেষ্টা করবে।

রেজা পাহলভি ইরানের বাইরে অবস্থান করে পরিচালিত কয়েকটি বিরোধী আন্দোলনের অন্যতম নেতা। গত জানুয়ারিতে সরকারের বিরুদ্ধে হওয়া বিক্ষোভের পর তার পরিচিতি আরও বাড়ে এবং কিছু বিক্ষোভকারী রাজতন্ত্র পুনর্বহালের দাবিও তোলেন।

তিনি আরো জানান, যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক-ট্যাংক ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস–এর ইরান ও আর্থিক অর্থনীতি বিষয়ক উপদেষ্টা সাঈদ গাসেমিনেজাদ এই অন্তর্বর্তী পরিষদের সদস্য নির্বাচন প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন।

২৪ ঘণ্টায় সাড়ে ৬ হাজার টন অস্ত্র পেল ইসরাইল

ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটে বিশ্ব: আইইএ প্রধান

তীব্র খাদ্য সংকটের মুখে লেবানন: ডব্লিউএফপি

হরমুজ সংকট বিশ্ব অর্থনীতিকে ‘শ্বাসরোধ’ করছে: জাতিসংঘ মহাসচিব

ইসরাইলকে সমর্থন না করলে কর্মী ছাঁটাইয়ের হুমকি টেলিগ্রাফ-পলিটিকোর

মধ্যপ্রাচ্য হবে আমেরিকা মুক্ত: মোজতবা খামেনি

রিয়াদে সৌদি-ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

গাজাগামী ত্রাণবহরে হানা দিলো ইসরাইল

ইরানের জন্য ৬টি স্থলপথ খুলে দিল পাকিস্তান

‘ট্রাম্প প্রণালি’ নাম দিয়ে হরমুজের মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প