হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ওমান সাগর মার্কিন বাহিনীর কবরস্থান হবে

ইরানের শীর্ষ কর্মকর্তার হুঁশিয়ারি

আমার দেশ অনলাইন

আইআরজিসি সাবেক কমান্ডার মোহসেন রেজায়ি। ছবি : সংগৃহীত

ইরানের বন্দরগুলোতে দেওয়া নৌ অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নীতিনির্ধারণী পর্ষদ ‘এক্সপেডিয়েন্সি কাউন্সিল’-এর সদস্য এবং রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) সাবেক কমান্ডার মোহসেন রেজায়ি। একই সঙ্গে যেকোনো ধরনের সংঘাতের জন্য ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে রেজায়ি বলেন, ‘আমরা মার্কিন সামরিক বাহিনীকে ওমান সাগরে তাদের কবরস্থান হওয়ার আগেই এই অবরোধ শেষ করার পরামর্শ দিচ্ছি।’

যুক্তরাষ্ট্রের এই অবরোধকে একটি ‘যুদ্ধংদেহী পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করে রেজায়ি বলেন, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো তেহরানের অধিকার।

তিনি আরো বলেন, ‘তারা ইরানের ওপর এই নৌ অবরোধ যত দীর্ঘায়িত করবে, বিশ্বজুড়ে দেশগুলোর ক্ষতির পরিমাণ তত বেশি বাড়বে।’

চলমান এই যুদ্ধাবস্থা অবসানের আলোচনা প্রসঙ্গে রেজায়ি মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রকে ‘কাজে প্রমাণ করতে হবে যে তারা নির্ভরযোগ্য’।

তিনি বলেন, ‘এখন আমেরিকাকেই নিজেকে প্রমাণ করতে হবে। আমাদের সশস্ত্র বাহিনীর আঙুল এখন ট্রিগারে রয়েছে, একই সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়াও চলমান আছে।’

গত ১৩ এপ্রিল থেকে ইরানের ওপর এই নৌ অবরোধ শুরু করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান তার শর্ত মেনে শান্তিচুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত এই অবরোধ বজায় থাকবে।

তবে তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তারা মার্কিন চাপের কাছে মাথা নত করবে না।

সূত্র: আলজাজিরা

এএম

রিয়াদের আকাশ থেকে তিন ড্রোন ভূপাতিত করল সৌদি

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের পাশে থাকার অঙ্গীকার করলেন এরদোয়ান

আরো চার দিন বন্ধ থাকবে সৌদি আরবের দুই বিমানবন্দর

ইসরাইলের নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থনে সতর্ক ট্রাম্প

গাজায় ধসে পড়ার ঝুঁকিতে ভবন, বৃষ্টিতে ডুবছে তাঁবু

সৌদির ভিশন ২০৩০ নিয়ে বাড়ছে উদ্বেগ, ওমরাহযাত্রী হতাহতে প্রশ্নবিদ্ধ নিরাপত্তা

যুক্তরাষ্ট্রকে সর্তক করলেন হুথিরা, বললেন ‘কঠোর জবাবের’ অপেক্ষায় থাকতে

হুথিদের ঠেকাতে হিমশিম খাওয়ায় সৌদির প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন

হুথিদের হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি সৌদির

কারা এই হুথি, সৌদি আরবের সঙ্গে সংঘাতে জড়িয়েছে কেন