হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রশমনের আহ্বান চীনের

আমার দেশ অনলাইন

বেইজিং সোমবার জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত কমানোর আহ্বান জানিয়েছেন চীনের বিশেষ দূত। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে বেসামরিক নাগরিকদের ওপর হামলার নিন্দার আহ্বান জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর শুরু হওয়া এই যুদ্ধ বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও বাণিজ্যের জন্য হুমকি তৈরি করেছে। এতে চীনের তেল সরবরাহও ঝুঁকির মুখে পড়েছে।

বেইজিং তেহরানের ঘনিষ্ঠ অংশীদার। আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার নিন্দা জানিয়েছে চীন। তবে সংঘাত শুরুর পর সৌদি আরবসহ কয়েকটি উপসাগরীয় দেশের ওপর ইরানের হামলারও সমালোচনা করেছে তারা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিশেষ দূত ঝাই জুন রোববার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘চীন সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানাচ্ছে। উত্তেজনা আরও বাড়ানো থেকে বিরত থাকতে হবে এবং আঞ্চলিক দেশের জনগণের আরও ক্ষতি এড়াতে হবে।’

তিনি আরও বলেন, ‘উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা অক্ষুণ্ন রাখা, নিরীহ বেসামরিক নাগরিক ও সামরিক নয় এমন লক্ষ্যবস্তুতে যেকোনো হামলার নিন্দা করা উচিত।’

গালফ কো-অপারেশন কাউন্সিলের মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউইয়ের সঙ্গে পৃথক বৈঠকে ঝাই জুন দ্রুত আলোচনার পথে ফেরার আহ্বান জানান।

তিনি বলেন, ‘চীন গঠনমূলক ভূমিকা পালন করবে এবং শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধে সক্রিয়ভাবে কাজ করবে।’

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই লড়াই বন্ধের আহ্বান জানিয়ে বলেন, এই যুদ্ধ কখনোই হওয়া উচিত হয়নি।

এসআর

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ

৪১ কোটি টাকায় বিক্রি ‘হ্যান্ড অব গড’ গোলের বল