হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ট্রাম্পকে আটকাতে ডেমোক্র্যাটদের নতুন ভোটাভুটি

আমার দেশ অনলাইন

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কেন্দ্র করে আমেরিকাকে একটি ‘অবৈধ ও ব্যয়বহুল’ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন বলে তোপ দেগেছেন দেশটির সিনেটর চাক শুমার।

এই যুদ্ধ বন্ধের লক্ষ্যে ডেমোক্র্যাটরা আবারো ভোটাভুটির ডাক দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

শুমার বলেন, ট্রাম্প লক্ষ্যহীন ও পরিণতিহীন এক যুদ্ধের দিকে দেশ ও জনগণকে টেনে নিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতি মোকাবিলায় ডেমোক্র্যাটরা চলতি সপ্তাহে ‘ওয়ার পাওয়ার রেজোলিউশন’-এর ওপর সপ্তম বারের মতো ভোটের আয়োজন করতে যাচ্ছে। এর মূল লক্ষ্য হলো ইরান সংঘাত থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে চাক শুমার লিখেছেন, ‘ব্যয় কমাতে এবং এই বিশৃঙ্খলা বন্ধের সেরা উপায় হলো এই অবৈধ যুদ্ধের অবসান ঘটানো। যদি রিপাবলিকানরা আমাদের রেজোলিউশনের বিপক্ষে ভোট দেয়, তবে ট্রাম্পের এই যুদ্ধের দায়ভার তাদেরই বহন করতে হবে।’

মূলত কোনো সংঘাত শুরু হওয়ার ৬০ দিন পর কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্টের যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা সীমিত করতে ‘ওয়ার পাওয়ার রেজোলিউশন’ তৈরি করা হয়েছিল।

গত কয়েক সপ্তাহ ধরে ডেমোক্র্যাটরা ইরানের সঙ্গে এই যুদ্ধ বন্ধের চেষ্টা চালিয়ে আসছে। তবে বর্তমানে কংগ্রেসে তারা সংখ্যালঘু হওয়ায় অধিকাংশ ভোটই দলীয় অবস্থানের ভিত্তিতে বিভক্ত হয়ে পড়ছে।

সূত্র: আলজাজিরা

এএম

বট বাহিনী দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্ক ভাঙছে পাকিস্তান: নেতানিয়াহু

চীনে তেল পাচারের অভিযোগে ইরানের ওপর ফের মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ওপর অস্ট্রেলিয়ার নতুন নিষেধাজ্ঞা

বিশ্ববাজার সপ্তাহে ১০০ মিলিয়ন ব্যারেল তেল হারাবে: আরামকো সিইও

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩ হাজার

নেতানিয়াহু ‘বৃহত্তর ইসরাইল’ রূপ দিতে ইরান যুদ্ধকে ব্যবহার করছেন

দক্ষিণ আফ্রিকায় বাড়ছে তিমি-জাহাজ সংঘর্ষের আশঙ্কা

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা জোরদার, চলছে উচ্ছেদ অভিযান

ব্রিকস বৈঠকে যোগ দিতে ভারত সফরে যেতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালি নিয়ে প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক ডাকছে যুক্তরাজ্য-ফ্রান্স