হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজে নিহত ১০৪ নাবিক: তেহরান

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস দিনার মোট ১০৪ জন ক্রু নিহত হয়েছেন এবং আরও ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য প্রকাশ করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর প্রতিবেদনে বলা হয়, দেশটির সেনাবাহিনীর তথ্য অনুযায়ী গত ৪ মার্চ শ্রীলঙ্কার উপকূলে মার্কিন নৌবাহিনীর হামলার শিকার হয় জাহাজটি। ওই সময় জাহাজটি ভারতে অনুষ্ঠিত একটি নৌ-মহড়ায় অংশ নিয়ে দেশে ফিরছিল।

ওয়াশিংটন নিশ্চিত করেছে যে, মার্কিন একটি সাবমেরিন থেকে টর্পেডো হামলা চালিয়ে ইরানি যুদ্ধজাহাজটি ডুবিয়ে দেওয়া হয়।

অন্যদিকে শ্রীলঙ্কা কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি থেকে বিপৎসংকেত পাওয়ার পরই তারা উদ্ধার অভিযান শুরু করে। এতে জীবিত অবস্থায় ৩২ জন ক্রুকে উদ্ধার করা হয়। আহত নাবিকদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআর

আলোচনা মানেই আপস নয়, সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা