হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা হুথি ও সৌদির

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মঙ্গলবারের এ হামলায় সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়।

এর আগে ইয়েমেনের রাজধানী সানায় হুথিদের নিয়ন্ত্রণাধীন আল-সাবাহ তেল স্থাপনা খালি করার নির্দেশ দেয় সৌদি নেতৃত্বাধীন জোট। পরে সেখানে বিমান হামলা চালানো হয় বলে হুতিসংশ্লিষ্ট গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

জবাবে সৌদি আরবের তেল স্থাপনাগুলোকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা করে হুথিরা। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি হুঁশিয়ারি দিয়ে বলেন, সানায় হামলা হলে সৌদির রাজধানী রিয়াদে কঠোর ও যন্ত্রণাদায়ক পাল্টা জবাব দেওয়া হবে।

এদিকে, রিয়াদের দিকে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি আরব। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে চারজন আহত হয়েছেন এবং ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।

সৌদি জোটের মুখপাত্রের অভিযোগ, হুতিরা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত এবং সামরিক কাজে আল-সাবাহ স্থাপনা ও ভূগর্ভস্থ জ্বালানি ডিপো ব্যবহার করছে। তবে ইয়েমেনের তেল কোম্পানির দাবি, হামলার আগে তাদের তেল সংরক্ষণাগারগুলো খালি ছিল।

এছাড়া রাস ইসা বন্দর এবং হুতিদের নিয়ন্ত্রণাধীন হোদেইদা প্রদেশের একটি তেল স্থাপনায়ও সৌদি জোট হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

পাল্টাপাল্টি হামলার আশঙ্কায় ধাহরানে আরামকোর সদর দপ্তর, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানীর একটি তেল শোধনাগারের আশপাশের বাসিন্দা ও কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

আরএ

যুক্তরাষ্ট্রের নির্বাচন ঘিরে হরমুজ নিয়ে ইরানের নতুন কৌশল

বিপুল প্রতিরক্ষা ব্যয় সত্ত্বেও কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি

রিয়াদের আকাশ থেকে তিন ড্রোন ভূপাতিত করল সৌদি

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের পাশে থাকার অঙ্গীকার করলেন এরদোয়ান

আরো চার দিন বন্ধ থাকবে সৌদি আরবের দুই বিমানবন্দর

ইসরাইলের নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থনে সতর্ক ট্রাম্প

গাজায় ধসে পড়ার ঝুঁকিতে ভবন, বৃষ্টিতে ডুবছে তাঁবু

সৌদির ভিশন ২০৩০ নিয়ে বাড়ছে উদ্বেগ, ওমরাহযাত্রী হতাহতে প্রশ্নবিদ্ধ নিরাপত্তা

যুক্তরাষ্ট্রকে সর্তক করলেন হুথিরা, বললেন ‘কঠোর জবাবের’ অপেক্ষায় থাকতে

হুথিদের ঠেকাতে হিমশিম খাওয়ায় সৌদির প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন