হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা ঘটনায় কঠোর জবাবের হুঁমকি ট্রাম্পের

আমার দেশ অনলাইন

জর্ডানে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগের পর ইরানকে কঠোরভাবে আঘাত করার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ম্প। খবর আলজাজিরার।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনাদের লক্ষ্য করে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ওই হামলার জবাবে তিনি বলেন, “আমরা তাদের কঠোরভাবে আঘাত করব। তারা বড় ধরনের মূল্য দেবে।”

ফক্স নিউজের প্রতিবেদক ট্রে ইয়িংস্ট ট্রাম্পের বক্তব্যের সারসংক্ষেপ প্রকাশ করেন। ট্রাম্প জানান, ক্ষেপণাস্ত্র হামলার সময় মার্কিন সেনাদের হাতে প্রতিক্রিয়া জানানোর জন্য মাত্র কয়েক মিনিট সময় ছিল, তবে তারা সফলভাবে হামলাগুলো প্রতিহত করেছে।

এদিকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলার বিষয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, এসব হামলা ইরাক সরকারের সঙ্গে সমন্বয় করেই চালানো হয়েছে।

ইরান-সমর্থিত মিলিশিয়াদের ‘বিশ্বের জন্য ক্যানসার’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, তার প্রশাসন ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে।

এই ঘটনায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইরান ও তাদের মিত্রদের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এমএমআর

পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা ইইউর

নিরাপত্তা উদ্বেগে সৌদির ৯৯ তলা কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

সৌদি আরবের দুই এলাকায় জরুরি সতর্কতা, পরে বিপদমুক্ত ঘোষণা

আঞ্চলিক সংকট নিরসনে পাকিস্তানের সঙ্গে ইরানের আলোচনা

দায়িত্ব নিয়েই যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী

নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিল ইরান

ইসরাইলি সেনাদের নৃশংসতা নিয়ে অনুসন্ধানী প্রামাণ্যচিত্র নাজা

ইসরাইলের নির্বাচন: আরব ভোট ও নেতানিয়াহুর বর্জনের রাজনীতি

হরমুজে ক্রমাগত বাড়ছে জাহাজে হামলার ঘটনা

সৌদিতে হামলায় হুথিদের গোয়েন্দা তথ্য দিচ্ছে ইরান