হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রমজানে কর্মঘণ্টা কমানোর ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের

আমার দেশ অনলাইন

পবিত্র রমজান মাস উপলক্ষে বেসরকারি খাতের কর্মীদের দৈনিক কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। মন্ত্রণালয় জানায়, বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কাজের ধরন ও ব্যাবসায়িক প্রয়োজন অনুযায়ী নির্ধারিত দৈনিক সময়সীমার মধ্যে নমনীয় বা দূরবর্তী (রিমোট) কর্মপদ্ধতি চালু করতে পারবে।

সাধারণত আমিরাতে কর্মীরা প্রতিদিন ৮ থেকে ৯ ঘণ্টা কাজ করেন। রমজান মাসে তা দুই ঘণ্টা কমিয়ে দেওয়া হবে। নির্ধারিত কম সময়ের বাইরে অতিরিক্ত কাজ করলে তা ওভারটাইম হিসেবে গণ্য হবে এবং কর্মীরা অতিরিক্ত পারিশ্রমিক পাবেন।

সরকারি খাতের কর্মঘণ্টাও কমানো হয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার অফিস সময় হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। শুক্রবার অফিস চলবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। তবে যেসব পদে কাজের ধরন ভিন্ন, সেসব ক্ষেত্রে এই সময়সূচি প্রযোজ্য না-ও হতে পারে।

কর্মঘণ্টা কমে যাওয়ায় বাসিন্দারা পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটানোর পাশাপাশি ইবাদত ও আত্মচিন্তায় সময় দিতে পারবেন।

সূত্র: গালফ নিউজ

দান নয়, ন্যায়বিচার চায় ফিলিস্তিনিরা

ইরানে মার্কিন পদক্ষেপের আহ্বান রেজা পাহলভির

গাজায় ইসরাইলি হামলায় ৮ ফিলিস্তিনি নিহত

রমজানে মসজিদুল আকসায় প্রবেশ সীমাবদ্ধ করার পরিকল্পনা ইসরাইলের

বার্লিন চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণ প্রত্যাখ্যান অরুন্ধতীর

প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে নিষেধাজ্ঞার আদেশ বেআইনি

ইসরাইলি সেনাবাহিনীর ৫০ হাজারের বেশি সদস্যের রয়েছে বিদেশি নাগরিকত্ব

গাজায় ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ৯০ শতাংশ স্কুল

কয়েক বিলিয়ন ডলারের পরিকল্পনা ঘোষণা করবেন ট্রাম্প

সিরিয়ার আল-তানফ ঘাঁটি থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার আমেরিকার