হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলি হামলার জবাবে চার দেশের তেল-গ্যাস স্থাপনায় ইরানের হামলা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানে বিশ্বের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র সাউথ পার্সে ইসরাইলি হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশের জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। যুদ্ধের ২০তম দিনে কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। খবর আলজাজিরার

কাতার জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে দেশটির প্রধান গ্যাস উৎপাদন কেন্দ্র রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।

কুয়েতে, মিনাআল-আহমাদি শোধনাগারের একটি কার্যকর ইউনিটে ড্রোন হামলার ফলে আগুন ধরে যায়। কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন জানায়, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একইসঙ্গে দক্ষিণাঞ্চলের মিনাআবদুল্লাহ শোধনাগারেও ড্রোন হামলার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সংযুক্ত আরব আমিরাতে হাবশান গ্যাস স্থাপনা এবং বাব তেলক্ষেত্রে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় ধ্বংসাবশেষ পড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে সৌদি আরামকোর সামরেফ শোধনাগারে একটি ড্রোন আছড়ে পড়ে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

এই ধারাবাহিক হামলার ফলে মধ্যপ্রাচ্যের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরো বেড়েছে এবং আঞ্চলিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি