হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান থেকে গোপনে জেট জ্বালানি নিয়েছে মিয়ানমার

নিক্কেই এশিয়ার প্রতিবেদন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরুর আগ পর্যন্ত মিয়ানমারের সামরিক জান্তা নিষেধাজ্ঞা ভঙ্গ করে ইরান থেকে গোপনে তিন দফায় জেট জ্বালানি আমদানি করেছে।

জাপানভিত্তিক সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া তার অভ্যন্তরীণ সূত্রের বরাতে জানিয়েছে, সাম্প্রতিক গৃহযুদ্ধে যে পরিমাণ জ্বালানি ব্যবহার হচ্ছে, তাতে সামরিক বাহিনী তাদের অভিযান চালানোর জন্য প্রায় ১২০ থেকে ১৫০ দিনের মতো জ্বালানি মজুত রয়েছে। তবে ইরানে যুদ্ধ শুরু হয়ে যাওয়ায়, জ্বালানির দামের ওপর ব্যাপক প্রভাব পড়েছে, দাম এখন আকাশচুম্বী। যার ফলে মিয়ানমারের সামরিক জান্তাকে এখন জ্বালানির জন্য বিকল্প উৎস খুঁজতে হবে।

নিক্কেই এশিয়া ওই সূত্রের বরাতে আরো জানায়, জ্বালানির তিনটি চালানই ইয়াঙ্গুনের কাছে থিলাওয়া বন্দরে অবস্থিত মিয়ান অয়েল টার্মিনালে গেছে। স্থাপনাটি আগে পুমা নামে পরিচিত ছিল এবং এটি জেট জ্বালানি সংরক্ষণের একটি কেন্দ্র। নিক্কেই তার অনুসন্ধানে যে বন্দরের নথি দেখেছে, তাতে এমভি রিফ নামের সরবরাহকারী জাহাজটি এমন ভান করেছিল যে এই জ্বালানির উৎস ইরাক। রিফ তুলনামূলক ছোট একটি জাহাজ, যা ইয়াঙ্গুন নদীর অগভীর ও কাদাময় পানিপথের জন্য উপযোগী। এটি ১৮,৩৭৬ টন জ্বালানি বহন করতে পারে। অর্থাৎ এর পরিমাণ প্রায় ১ লাখ ৪৬ হাজার ব্যারেল।

সূত্রটি আরো বলেছে, তারা স্বাভাবিকের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণের বেশি (জেট জ্বালানি) আমদানি করেছে। স্টেট কাউন্সেলর অং সান সু চির সাবেক উপদেষ্টা ও অস্ট্রেলীয় অর্থনীতিবিদ শন টারনেল নিক্কেইকে বলেন, ইরান থেকে মিয়ানমারে জ্বালানি সরবরাহ বাস্তব ছিল এবং খুবই গুরুত্বপূর্ণ ছিল। শুরুতে আমি সন্দিহান ছিলাম, কিন্তু পরে নিশ্চিত হয়েছি।

শন টারনেল আরো বলেন, জান্তার আর্থিক অবস্থা, বিশেষ করে বৈদেশিক মুদ্রার দিক থেকে, সব সময়ের মতোই টানটান অবস্থায় আছে। ইরানি রপ্তানি বাজার থেকে বাদ পড়ে গেলে জ্বালানির দামে যে ধরনের বৃদ্ধি হতে পারে, তাতে তাদের চলতি হিসাবের যে উদ্বৃত্ত দিয়ে তারা এখন রাশিয়া থেকে গোলাবারুদ ও আকাশপথের অস্ত্র কিনছে, সেটাও শেষ হয়ে যেতে পারে। আর অবশ্যই, তারা তাদের আরেকজন মিত্র ও সরবরাহকারীকে হারাল।

উপসাগরীয় অঞ্চলে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান চীনের

ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি তুরস্কের

যুদ্ধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী নিরাপদ থাকবে না: লারিজানি

ইরানের প্রতি ‘অবিচল’ সমর্থনের ঘোষণা পুতিনের

ইরান মিশন শেষ হলে বিশ্ব হবে আরো নিরাপদ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইরানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ করলেন কাতারের প্রধানমন্ত্রী

লোহিত সাগরে দুটি যুদ্ধজাহাজ পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ

নতুন সর্বোচ্চ নেতার নির্বাচন তেহরানে উদযাপনে হাজারো মানুষ

আরব আমিরাতে হেলিকপ্টার বিধ্বস্ত, দুই সেনা নিহত

ইরানকে ভাগ করে তেল দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র