হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পদত্যাগপত্রে যা লিখেছেন মার্কিন ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টার প্রধান

আমার দেশ অনলাইন

‘ইরানের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন নেই’ জানিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেরোরিজম সেন্টারের (এনসিটিসি) পরিচালক জো কেন্ট পদত্যাগ করেছেন। গত বছরের জুলাই মাসে তাকে ওই পদে বেছে নেওয়া হয়েছিল।

সামাজিক যোাগযোগ মাধ্যম এক্সে তিনি বলেছেন, “নিজের বিবেকের কারণে আমি ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছি না।”

প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এখন পদত্যাগপত্রে কেন্ট লিখেছেন, “ইরান আমাদের জাতির জন্য কোনো আসন্ন হুমকি সৃষ্টি করেনি। এটি এখন স্পষ্ট যে, ইসরায়েল ও তাদের শক্তিশালী আমেরিকান লবির চাপের কারণেই আমরা এই যুদ্ধ শুরু করেছি।”

ট্রাম্পকে কেন্ট আরও বলেন, “আমি ২০১৬, ২০২০ ও ২০২৪ সালের প্রচারণায় আপনার ঘোষিত মূল্যবোধ ও পররাষ্ট্রনীতিকে সমর্থন করি, যা আপনি আপনার প্রথম মেয়াদে কার্যকর করেছিলেন। ২০২৫ সালের জুন মাস পর্যন্ত আপনি নিজেও বুঝেছিলেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো একটি ফাঁদ, যা আমেরিকার দেশপ্রেমিকদের মূল্যবান প্রাণ কেড়ে নেয় এবং আমাদের জাতির সম্পদ ও সমৃদ্ধি শেষ করে দেয়।”

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে কেন্ট বলেন, “একজন অভিজ্ঞ সেনা হিসেবে ১১ বার যুদ্ধে অংশ নিয়েছি। একজন ‘গোল্ড স্টার’ স্বামী হিসেবে ইসরায়েলের তৈরি একটি যুদ্ধে নিজের প্রিয়তমা স্ত্রী শ্যাননকে হারিয়েছি।

“তাই আমি পরবর্তী প্রজন্মকে এমন একটি যুদ্ধে লড়াই করতে আর মরতে পাঠানোর সমর্থন দিতে পারি না, যা আমেরিকার জনগণের কোনো উপকারে আসে না। অথবা প্রাণের বিনিময়েও যাকে ন্যায়সঙ্গত বলা যায় না।”

সূত্র: বিবিসি।

সশস্ত্র গোষ্ঠীর সদস্য হওয়ার দায়ে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

হরমুজ প্রণালির নিরাপত্তা বৈঠকে যোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়া

হরমুজ সংকটে দুর্ভিক্ষে পড়বে ৪ কোটি ৫০ লাখ মানুষ

শিক্ষার্থীদের হুমকি দিলেন ইসরাইলি এমপি

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে ক্ষুব্ধ ইসরাইল

ফিলিস্তিনিদের সামরিক আদালতে বিচার ও মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস করল ইসরাইল

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৬, আহত ৭

ইরানে আবারও সামরিক হামলার কথা ভাবছেন ট্রাম্প

বট বাহিনী দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্ক ভাঙছে পাকিস্তান: নেতানিয়াহু

চীনে তেল পাচারের অভিযোগে ইরানের ওপর ফের মার্কিন নিষেধাজ্ঞা