হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সমালোচনায় চীন ও রাশিয়া

আমার দেশ অনলাইন

ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং। ছবি: সংগৃহীত

রাশিয়া ও চীনের যৌথ বিবৃতিতে বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের সামরিক কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়েছে এবং এর মাধ্যমে গত ছয় মাসে ইরান ও ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপের প্রতি ইঙ্গিত করা হয়েছে বলে মনে হচ্ছে।

শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন উল্লেখ করেছেন, ‘অন্যান্য দেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতাপূর্ণ সামরিক হামলা, এমন হামলার প্রস্তুতি নেওয়ার আড়াল হিসেবে ভণ্ডামিপূর্ণভাবে আলোচনার ব্যবহার, সার্বভৌম রাষ্ট্রের নেতাদের হত্যাকাণ্ড, এসব রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করা, শাসন পরিবর্তনের উসকানি এবং জাতীয় নেতাদের প্রকাশ্য অপহরণ করে বিচারের মুখোমুখি করা।’

তাদের মতে, এ ধরনের কর্মকাণ্ড ‘জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা, আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের নিয়মগুলোকে গুরুতরভাবে লঙ্ঘন করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা বিশ্বব্যবস্থার ভিত্তির অপূরণীয় ক্ষতি করে’।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদকালে বর্তমান বিশ্বব্যবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে জিনপিং ও পুতিন নিজেদের ক্রমশ একটি নতুন আন্তর্জাতিক ব্যবস্থার অগ্রদূত হিসেবে উপস্থাপন করছেন।

সূত্র: বিবিসি বাংলা

এএম

শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন: নরসিংদীর সেই মাদরাসা শিক্ষক আজীবন বহিষ্কার

জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত বিল আনা হবে, ওয়াদা স্বরাষ্ট্রমন্ত্রীর

এসএসসি ও দাখিল ভোকেশনালের রেজিস্ট্রেশন শুরু

পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে

ব্যাংক রেজল্যুশন আইন সংশোধনে বিল

অসলো চুক্তির ৩৩ বছর: ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি থেকে দখলদারত্বের বাস্তবতা

লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের আহ্বান

গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: জামায়াত এমপি

সাহিত্য-সংস্কৃতির নতুন ভাবনা নিয়ে ডাকসুর ‘প্রকাশ’

মিরপুরে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ‘শুটার জাকির’ গ্রেপ্তার