হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ওমানের জলসীমায় ৩৯০ বর্গকিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে ট্যাংকারের তেল

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ওমানের উপকূলীয় সমুদ্রে একটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রায় ৩৯০ বর্গকিলোমিটার এলাকায় তেল ছড়িয়ে পড়েছে। দেশটির সরকার জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা ওই জাহাজটি রাশিয়ার অপরিশোধিত তেল বহন করছিল। খবর আলজাজিরার।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় প্রকাশিত ওমানের পরিবেশ কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় ধোফার গভর্নরেটের হালানিয়াত দ্বীপপুঞ্জের কাছে ওমানের জলসীমায় ক্যারোলিন বেজেঙ্গি নামের জাহাজটি থেকে ছড়িয়ে পড়া তেল নিয়ন্ত্রণে কাজ করছে কর্তৃপক্ষ।

বিবৃতিতে জানানো হয়, তেলের স্তরটি দ্বীপপুঞ্জের উত্তর-পূর্ব দিকে মূল ভূখণ্ডের দিকে ছড়িয়ে পড়েছে। উপকূলের সবচেয়ে কাছের অংশটি তীর থেকে আনুমানিক ৭ কিলোমিটার দূরে রয়েছে।

রয়টার্সকে দুটি সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, গত ৮ জুন দক্ষিণ ইয়েমেনের মুকাল্লা বন্দরের কাছে জাহাজটির ক্রুরা প্রথম সমস্যার কথা জানান। প্রাথমিক মূল্যায়নে জাহাজটির ভেতরে বিস্ফোরণ ঘটেছিল বলে ধারণা করা হয়েছিল।

তবে জাহাজটি কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ওমানের কর্তৃপক্ষও এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি।

জাহাজ চলাচলসংক্রান্ত তথ্য অনুযায়ী, যাত্রার আগে জাহাজটিতে রাশিয়ার অপরিশোধিত তেল বোঝাই করা হয়েছিল। রয়টার্স জানিয়েছে, ১১ জুন ইয়েমেনের উপকূলের কাছে জাহাজটি সর্বশেষ পাবলিক এআইএস ট্র্যাকিং সিস্টেমে সংকেত পাঠায়।

এমএমআর

আমি আমার সন্তানদের হারিয়েছি, আবারো অনাগত সন্তান হারানোর ভয়ে আছি

হুথিদের থেকে কয়েকটি স্থান পুনর্দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

সৌদি আরবের অর্থনীতি ধ্বংস করে দেওয়ার হুমকি হুথিদের

যুক্তরাষ্ট্র হামলা করলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানবে ইরান

মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

ফের বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, অনিশ্চিত গন্তব্যে মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে নতুন অস্ত্র ব্যবহার করবে ইরান: আইআরজিসি

ইরান যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান কাতারের