হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ট্রাম্পকে কটাক্ষ করে ইরানি মুখপাত্রের ভিডিও পোস্ট

আমার দেশ অনলাইন

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে ‘দ্য অ্যাপ্রেন্টিস’ চলচ্চিত্রের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত এই বায়োপিক ডোনাল্ড ট্রাম্পের প্রাথমিক কর্মজীবনের ওপর ভিত্তি করে নির্মিত।

চলচ্চিত্রের ওই দৃশ্যে দেখা যায়, ট্রাম্পের পরামর্শদাতা রয় কোন তার ‘জেতার নিয়মাবলি’ বর্ণনা করছেন, যার মধ্যে রয়েছে—‘যা-ই ঘটুক না কেন, সর্বদা নিজের বিজয় দাবি করতে হবে এবং কখনোই পরাজয় স্বীকার করা যাবে না’ এবং সফল হতে হলে ‘যেকোনো মানুষের সঙ্গে যেকোনো কিছু করতে প্রস্তুত থাকতে হবে’।

ইরানের সরকারি কর্মকর্তা ও তাদের অনুসারী অ্যাকাউন্টগুলো থেকে মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে যে ব্যাপক কটাক্ষ ও উপহাস করা হচ্ছে, বাঘাইয়ের এই পোস্টটি তারই অংশ। একই সঙ্গে ট্রাম্পের ব্যাপক সমালোচিত এবং দুর্বল পরিকল্পনার হামলার বিষয়টিকেও এই প্রচারণার মাধ্যমে উপহাস করা হচ্ছে।

এর আগেও নিজের বিভিন্ন মন্তব্যে সাহিত্যিক ও ঐতিহাসিক ব্যক্তিত্বদের উদাহরণ টেনেছেন ইসমাইল বাঘাই। বিশেষ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় মার্কিন নীতির সমালোচনা করে লেখা একটি কলামে তিনি মার্তিনিকের চিন্তাবিদ এইমে সেজায়ার এবং দ্বাদশ শতাব্দীর পারস্যের কবি ফরিদুদ্দিন আত্তারের প্রসঙ্গ উল্লেখ করেছিলেন।

সূত্র: আলজাজিরা

এএম

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি আরব

গোপনে ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ

অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

ইরান যুদ্ধে সহায়তা চাওয়ার মাধ্যমে ন্যাটোকে ‘পরীক্ষা’ করছিলেন ট্রাম্প

নেতানিয়াহুর সমর্থক-বিরোধী দুই পক্ষই ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে চায়

মধ্যপ্রাচ্যের পুরোনো রাজনৈতিক ব্যবস্থাকে বদলে দিচ্ছে ইরান যুদ্ধ: বিশ্লেষক

সেনাবাহিনীর দায়িত্ব এড়াতে পালিয়ে বেড়াচ্ছে লক্ষাধিক ইহুদি

‘ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়ে নিজেরাই ধ্বংসের মুখোমুখি শত্রুরা’

যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগ, ইরান সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী