হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে সতর্ক করল তুরস্ক

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করে বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা হবে বড় ‘ভুল’। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে ওয়াশিংটন ও তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।

মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন হাকান ফিদান। তিনি বলেন, ‘আবার যুদ্ধ শুরু করা ভুল হবে।’

দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা সত্ত্বেও, একটি কূটনৈতিক সমাধানের সুযোগ এখনো আছে বলে মনে করেন তিনি। তিনি বলেন, ইরান আবারো পারমাণবিক কর্মসূচি ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আস্থা তৈরিতে ইরানের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, ‘তাদের (ইরানিদের) এই অঞ্চলে আস্থা তৈরি করতে হবে।’

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

টানা তৃতীয় দিন রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, রাতভর বিস্ফোরণ

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

হুথিদের অগ্রযাত্রা, সাবির পাহাড়ের কৌশলগত এলাকা দখল

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী অস্থিরতার নতুন অধ্যায়, সংকটের মুখে উপসাগরীয় দেশগুলো

হুথিদের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোকে এক হওয়ার আহ্বান আমিরাতের

গাজায় বেসামরিক মানুষ হত্যার তথ্যচিত্র, সূত্রের বিরুদ্ধে তদন্ত চান নেতানিয়াহু

হুথিদের উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে সৌদি, উদ্বেগ বাড়ছে রিয়াদের

কেন হুথিদের ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে না সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা