হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধ রেখে মেরামতে যাচ্ছে ক্ষতিগ্রস্ত ইউএসএস জেরাল্ড ফোর্ড

আমার দেশ অনলাইন

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে আপাতত অভিযান থেকে সরে গিয়ে মেরামতের উদ্দেশ্যে বন্দরে ফিরছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড।

মার্কিন কর্মকর্তাদের বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, জাহাজটির লন্ড্রি অংশে আগুন লাগার ঘটনায় অন্তত দুজন নাবিক আহত হন। এরপর রণতরীটিকে লোহিত সাগর থেকে গ্রিসের সৌদা বে বন্দরে মেরামতের জন্য নেওয়া হচ্ছে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে লোহিত সাগরে যাওয়ার আগে একই বন্দরে যাত্রাবিরতি করেছিল এই যুদ্ধজাহাজ।

প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন নৌবাহিনীর মুখপাত্র রণতরীর ক্ষয়ক্ষতি বা এর সঙ্গে থাকা গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারগুলোর বর্তমান অবস্থান নিয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে এক কর্মকর্তা জানিয়েছেন, ফোর্ড স্ট্রাইক গ্রুপের অন্যান্য জাহাজ লোহিত সাগরে তাদের কার্যক্রম চালিয়ে যাবে।

পারমাণবিক শক্তিচালিত এই রণতরীর ওজন প্রায় এক লাখ টন এবং এতে চার হাজারের বেশি নাবিক রয়েছেন। আগুন লাগার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাবিকদের ৩০ ঘণ্টারও বেশি সময় লেগেছে।

এসআর

কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার বিল উত্থাপনের আহ্বান

প্রতিবাদ ও ক্ষোভে ফেটে পড়লেন দেশের তারকারা

ভাইভার নম্বর বাড়িয়ে স্বজনপ্রীতির সুযোগ তৈরি করছে সরকার: হাসনাত

ইবতেদায়িসহ সব মাদরাসার জন্য সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ

উৎপাদন-সেবায় ধীরগতি, আগস্টে কমল পিএমআই

আজান-কিরাতসহ ৭ প্রতিযোগিতায় বিজয়ী ৭০ জন পেলেন পুরস্কার

শিবগঞ্জে বজ্রপাত ও নদীতে ডুবে দুজনের মৃত্যু

মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে দ্বীপ জেলা ভোলা: নৌপরিবহনমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ আজ