হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘ইরানের জবাব বাস্তবসম্মত ও ইতিবাচক’

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবের বিপরীতে ইরানের পাঠানো পাল্টা জবাবকে ‘বাস্তবসম্মত ও ইতিবাচক’ বলে অভিহিত করেছেন দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা সংবাদমাধ্যম আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তার ভাষ্যমতে, ইরানের পাঠানো জবাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে। যেমন-

আঞ্চলিক স্থিতিশীলতা: পুরো অঞ্চলে, বিশেষ করে লেবাননে যুদ্ধের অবসান ঘটানো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আলোচনার পরিধি: হরমুজ প্রণালি, পারমাণবিক কর্মসূচি এবং পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়গুলো আলোচনার অন্তর্ভুক্ত করা হয়েছে।

নিষেধাজ্ঞা প্রত্যাহার ও নিশ্চয়তা: সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য একটি স্পষ্ট ও নিশ্চয়তাযুক্ত ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে তেহরান।

আন্তর্জাতিক নিশ্চয়তা: যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো সম্ভাব্য চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে সুনির্দিষ্ট আন্তর্জাতিক নিশ্চয়তা দাবি করেছে ইরান।

ওই কর্মকর্তা আরো জানান, তেহরানের এই জবাব দেশটির সর্বোচ্চ স্বার্থ এবং অঞ্চলের অন্যান্য দেশগুলোর সঙ্গে আলোচনার ফলাফলের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

এর আগে, ইরানের এই পাল্টা প্রস্তাবকে ‘ট্রাম্পের লোভের কাছে নতি স্বীকার নয়’ বলে অভিহিত করেছিল দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তবে ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

সূত্র: আলজাজিরা

এএম

হিজবুল্লাহর এফপিভি ড্রোনে দিশেহারা ইসরাইল

শতাধিক ফিলিস্তিনির মৃত্যুদণ্ড চায় ইসরাইল

অ্যাম্বুলেন্সে অস্ত্র বহনের ইসরাইলি দাবি ভিত্তিহীন: ব্রিটিশ চিকিৎসক

সুবিধাজনক অবস্থানে ইরান, চাপে ট্রাম্প

‘এটি শান্তি আলোচনা নয়, বরং চাপের লড়াই’

ইরান ও নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

ইরানের জবাবকে অগ্রহণযোগ্য বললেন ট্রাম্প

ইউরেনিয়াম না সরানো পর্যন্ত ইরানের সঙ্গে যুদ্ধ চলবে: নেতানিয়াহু

কেন ইরানের জবাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, স্পষ্ট করেনি যুক্তরাষ্ট্র

স্থায়ী সমাধান ও নিশ্চয়তা চায় ইরান