হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালির নিরাপত্তা বৈঠকে যোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়া

আমার দেশ অনলাইন

ছবি : এপি

হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চপর্যায়ের একটি বহুজাতিক প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি হরমুজ প্রণালিতে দক্ষিণ কোরিয়া পরিচালিত একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটে। এর পরই দেশটি এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিজেদের কৌশলগত অবস্থান পর্যালোচনার অংশ হিসেবে এ বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

যুক্তরাজ্য ও ফ্রান্সের সহসভাপতিত্বে ভার্চুয়ালি এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পক্ষ থেকে মেজর জেনারেল উ কিয়ং-সুক এই সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন।

প্রণালির নিরাপত্তা রক্ষা এবং নৌযান চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা হতে পারে।

সূত্র: আলজাজিরা

এএম

হরমুজে ৯ দিনে ১১ তেলবাহী জাহাজে আগুন, দাবি ইরানের

যুদ্ধ চায় না মধ্যপ্রাচ্যের কোনো দেশ

আলোচনা ভেঙে যায়নি, যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় শেষে দোহা ছাড়ল ইরানি দল

অক্টোবরজুড়ে পশ্চিম তীরে ৩ হাজারের বেশি হামলা চালিয়েছে ইসরাইলিরা

গাজা ও লেবানন পরিস্থিতি নিয়ে অনুভূতিহীন হয়ে পড়েছে বিশ্ব: ইরান

ইসরাইলের রাজনৈতিক গতিপথ বদলে দেওয়ার ঐতিহাসিক সুযোগ আরব জোটের

সৌদিতে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি

সবচেয়ে খারাপ পরিস্থিতির শঙ্কায় সতর্ক অবস্থানে উপসাগরীয় দেশগুলো

টানা ১০ দিনের ধ্বংসযজ্ঞ শেষে হেবরন ছাড়ল ইসরাইলি বাহিনী

নতুন যুদ্ধের শঙ্কা বাড়ছেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা নেই ইরানের